শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬



মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

২১ আগষ্ট শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের দক্ষিণ পাশে সুরভী মঞ্জিলের ভবনে ফিতা কেটে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রমের উদ্বোধন করেন মধুখালী উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল আলীম মানিক।

এ সময় উপস্থিত ছিলেন আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. কবির সরদার,কেন্দ্রীয় কৃষকদলের সহ সাংস্কৃতিক সম্পাদক পারভেজ রেজা, উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল,মধুখালী পৌর কৃষকদলের আহবায়ক নুর নবী মিয়া,মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু,সাধারন সম্পাদক মেহেদী হোসেন পলাশ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান সুমন,সিনিয়র শিক্ষক মাহমুদুর রহমানসহ ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এর আগে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা হারুন অর রশিদ।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৩১   ৩৪ বার পঠিত