শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

গাড়ি দখল নিয়ে জামালপুরে সংঘাত, কভার্ডভ্যানের ধাক্কায় আহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাড়ি দখল নিয়ে জামালপুরে সংঘাত, কভার্ডভ্যানের ধাক্কায় আহত ২
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬



গাড়ি দখল নিয়ে জামালপুরে সংঘাত, কভার্ডভ্যানের ধাক্কায় আহত ২

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দক্ষিণ জামালপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর কাভার্ডভ্যানটি আটকে রাখা এবং গাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

​শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে দক্ষিণ জামালপুরের রোকেয়া ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ‘এস আর পার্সেল সার্ভিস লিঃ’-এর একটি কাভার্ডভ্যান জামালপুর শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রোকেয়া ফিলিং স্টেশনের সামনে কাভার্ডভ্যানটি একটি যাত্রীবাহী অটোরিকশাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা এক নারীসহ দুজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে শহরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

​পরে স্থানীয় সচেতন সাধারণ জনগণ ধাওয়া করে শহরের কোজগড় এলাকায় কাভার্ডভ্যানটির গতি রোধ করে আটকে ফেলে।

​এদিকে, আটককৃত কাভার্ডভ্যানটি নিজেদের জিম্মায় ও আয়ত্তে নেওয়াকে কেন্দ্র করে ঘটনাস্থলে স্থানীয় বিএনপি’র দুটি পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়।

​সংবাদ পেয়ে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৩২   ৬ বার পঠিত