![]()
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৮০ বোতল মাদকদ্রব্যসহ (স্কার্প ও ফেয়ারডিল) এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার (২১ আগস্ট ২০২৬) ভোররাত ৪টা ২০ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মাহনা জোড়া মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো: সোহরাব ভূইয়া (২৬)। তিনি রূপগঞ্জ থানার মাহনা জোড়া মসজিদ এলাকার মৃত কামাল ভূইয়া ও হেনা বেগমের ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এতে গোয়েন্দা শাখার গ-জোনের ইনচার্জ জনাব আব্দুল মান্নান-এর নেতৃত্বে একটি টিম অংশ নেয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, জেলায় মাদক ও অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮:০৫:৩৭ ৪ বার পঠিত