ফরিদপুরে ইলেকট্রিশিয়ানকে বিদ্যুৎস্পৃষ্ট দেখে হৃদ্‌রোগে পুলিশ পরিদর্শকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ইলেকট্রিশিয়ানকে বিদ্যুৎস্পৃষ্ট দেখে হৃদ্‌রোগে পুলিশ পরিদর্শকের মৃত্যু
শনিবার, ২২ আগস্ট ২০২৬



ফরিদপুরে ইলেকট্রিশিয়ানকে বিদ্যুৎস্পৃষ্ট দেখে হৃদ্‌রোগে পুলিশ পরিদর্শকের মৃত্যু

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে নিজ বাড়ির ছাদে বিদ্যুতের কাজ চলাকালে এক ইলেকট্রিশিয়ানকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামে পুলিশের এক পরিদর্শকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানাধীন গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডে তার নিজস্ব চারতলা বাড়ির ছাদে এ ঘটনা ঘটে।

নিহত মো. আবীর হোসেন শরীয়তপুর জেলার নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। কর্মস্থল থেকে ছুটিতে বৃহস্পতিবার তিনি ফরিদপুরের নিজ বাড়িতে আসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আবীর হোসেনের নতুন বাড়ির চারতলার ছাদে বিদ্যুতের কাজ চলছিল। এ সময় ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হন।

ইলেকট্রিশিয়ানকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে পুলিশ পরিদর্শক আবীর হোসেন অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মো. আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন। স্বজন ও স্থানীয়দের বরাতে জানা গেছে, তিনি আগে থেকেই হৃদ্‌রোগে ভুগছিলেন।

এদিকে বিদ্যুৎস্পৃষ্ট ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়ে কোতোয়ালি থানাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৫৩:১২   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ