রবিবার, ২৩ আগস্ট ২০২৬

জামালপুরে ১৬ বস্তা ঘোড়ার মাংসসহ আটক ৫, পিকআপ জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ১৬ বস্তা ঘোড়ার মাংসসহ আটক ৫, পিকআপ জব্দ
রবিবার, ২৩ আগস্ট ২০২৬



জামালপুরে ১৬ বস্তা ঘোড়ার মাংসসহ আটক ৫, পিকআপ জব্দ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের নরুন্দিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ বস্তা ঘোড়ার মাংসসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে।

​রোববার (২৩ আগস্ট) দুপুরে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে পিকআপসহ এই মাংস জব্দ করেন।

​পুলিশ জানায়, একটি ট্রাকে করে বিপুল পরিমাণ অননুমোদিত মাংস পাচার বা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল—এমন গোপন তথ্যের ভিত্তিতে নরুন্দি তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করে। পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে ১৬টি প্লাস্টিকের বস্তায় ভর্তি ঘোড়ার মাংস উদ্ধার করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে নরুন্দি তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, উদ্ধার করা মাংসের উৎস এবং এগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আটক পাঁচজনকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২৭:২১   ২৭ বার পঠিত