সেনাবাহিনী প্রধান কর্তৃক মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী-এর আনুষ্ঠানিক উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেনাবাহিনী প্রধান কর্তৃক মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী-এর আনুষ্ঠানিক উদ্বোধন
রবিবার, ২৩ আগস্ট ২০২৬



সেনাবাহিনী প্রধান কর্তৃক মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী-এর আনুষ্ঠানিক উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি: আজ (রবিবার): আজ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী তার সূচনালগ্ন থেকেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায়, জ্ঞান, শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে)-এর আদলে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) প্রতিষ্ঠিত হয়েছে। একইসঙ্গে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য আধুনিক, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠান দুইটি এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি সুশৃঙ্খল, নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা যায়।
উদ্বোধন অনুষ্ঠান সমূহে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল; জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ; স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৯:১১   ৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় মারধরের অভিযোগের পরদিন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ