হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬



হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জেলার সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জে ভেঙ্গে যাওয়া খোয়াই নদীর বাঁধ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

আজ মঙ্গলবার বেলা ১১টায় তিনি নদীর ভাঙন অংশ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ আলহাজ্ব জিকে গউছ, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুল হকসহ এলাকাবাসী।

পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এখানে এসেছি, যাতে স্থায়ী সমাধান করা যায়।

তিনি বলেন, মানুষের দুঃখ কষ্ট দূর করতে যে প্রকল্প গ্রহণ করা উচিত, আমরা দ্রুতই তা করবো। আপাতত আমরা জিও ব্যাগ দিয়ে এখানে বাঁধ মেরামত করবো।

তিনি আরও বলেন, হবিগঞ্জ শহর যেন কোনোভাবেই প্লাবিত না হয়, সেজন্য আমরা বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছি। আশা করি বর্ষার পরপরই প্রকল্পের কাজ শুরু করবো।

উল্লেখ্য, গত রোববার সকালে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ ভেঙ্গে অন্তত ৩০টি গ্রাম তলিয়ে যায়। পানিবন্দি হয়ে পড়ে ৫০ হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ১৭:৩০:৫৫   ৬৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ