কালকিনিতে ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬



কালকিনিতে ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য

কালকিনি প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্রোকিরচর উচ্চ বিদ্যালয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করে সাফল্য ও সুনামের ধারাবাহিকতা বজায় রেখেছে।
​বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর ক্রোকিরচর উচ্চ বিদ্যালয় থেকে মোট ৬০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে ৫৩ জন। শতাংশের হিসেবে পাসের হার ৮৭.৫০%।
​স্থানীয় অভিভাবক ও সুধীমহল জানান, ১২ জন আন্তরিক ও দক্ষ শিক্ষকের নিয়মিত প্রচেষ্টা এবং সার্বিক তত্ত্বাবধানে গ্রামীণ জনপদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতি বছরই মানসম্মত ফলাফল উপহার দিয়ে আসছে। নিয়মিত পাঠদান, দুপুরবেলা শিক্ষার্থীদের নিজ বাড়ি থেকে সুষম খাদ্য গ্রহণ নিশ্চিতকরণ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মূল পাঠ্যবইনির্ভর সিলেবাস সম্পন্ন করার মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে।
​বিদ্যালয়ের এই কৃতিত্বপূর্ণ অর্জনে সন্তোষ প্রকাশ করে ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান বলেন, “আমাদের এই ধারাবাহিক সাফল্যের মূল কারিগর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা। কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী রাখতে আমাদের শিক্ষকবৃন্দ অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন। পাশাপাশি অভিভাবকরাও দারুণ আন্তরিকতার পরিচয় দিয়েছেন। আমরা কেবল পাঠ্যবইয়ের পড়াশোনাই শেষ করিনি, বরং প্রতিটি শিক্ষার্থীর সার্বিক উন্নতির দিকে খেয়াল রেখেছি। আগামীতে এ শিক্ষার মান আরও উন্নত করে শতভাগ পাসের মাইলফলক অর্জন করাই আমাদের মূল লক্ষ্য।”
​বিদ্যালয়ের এই সাফল্য অব্যাহত থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও শিক্ষা অনুরাগী ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৭:২০:৫৯   ৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ