মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

সদরপুরের দুর্গম চরাঞ্চল পরিদর্শনে ফরিদপুরের জেলা প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরের দুর্গম চরাঞ্চল পরিদর্শনে ফরিদপুরের জেলা প্রশাসক
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬



সদরপুরের দুর্গম চরাঞ্চল পরিদর্শনে ফরিদপুরের জেলা প্রশাসক

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী সদরপুর উপজেলার দুর্গম চরাঞ্চল পরিদর্শন করেছেন। এ সময় তিনি নারিকেলবাড়িয়া ইউনিয়নে ফ্যামিলি সমাবেশে অংশগ্রহণ, চরমানাইর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন, আড়িয়াল খাঁ নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা, নদীভাঙন, শিক্ষা ও সরকারি সেবার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন, উপজেলা সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ, নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন সরদার, চর মানাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এ পরিদর্শনে জেলা প্রশাসক দুর্গম চরাঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যা সরেজমিনে অবলোকন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ১৯:৫০:১৬   ৮ বার পঠিত