বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬



বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের বন্দর থানার পুলিশের বিশেষ অভিযানে পূর্বের মামলার এক আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল মাজার সংলগ্ন মাঠ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ।

বন্দর থানার পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মো. আকাশ (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মো. আওলাদের ছেলে।

এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. আব্দুল মালেক, ইমন চন্দ্র দাস ও মুফতি মো. ফয়েজুল্লাহ নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৫১:২৩   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
স্ত্রীর সঙ্গে ঝগড়া ও মদপানের ভিডিও ভাইরাল: নৌ পুলিশের এসআই প্রত্যাহার
দক্ষিণখানে অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
শাওনসহ গত ১৭ বছরের সকল হত্যাকাণ্ডের বিচার হতে হবে: মামুন মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ