ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬



ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়

পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের ওপর দৃষ্টি রেখে বাংলাদেশের ব্লু-ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিং সভায় এসব বিষয় পর্যালোচনা করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।

সভায় মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান কমোডর শেখ মাহমুদুল হাসান (অব.) একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। এতে বাংলাদেশের ব্লু-ইকোনমি খাতের মূল সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো বিশদভাবে উঠে আসে।

উপস্থাপনায় সামুদ্রিক মৎস্য ও সমুদ্রে মাছ চাষ, সমুদ্রবন্দর ও নৌপরিবহন, অফশোর জ্বালানি, উপকূলীয় পর্যটন এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের মতো বিষয়গুলো গুরুত্ব পায়।

এতে সামুদ্রিক ইকোসিস্টেম সুরক্ষিত রেখে নতুন নতুন অর্থনৈতিক সুযোগ কাজে লাগাতে দেশের সামুদ্রিক সম্পদকে টেকসই উপায়ে ব্যবহারের গুরুত্বও বিশেষভাবে তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১০:৫৫   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল
পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখতে পারে : ধর্মমন্ত্রী
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
শিক্ষা শুধু ফলাফলের জন্য নয়, নৈতিকতা ও মূল্যবোধ অর্জনই আসল উদ্দেশ্য: জেলা প্রশাসক মোঃ রায়হান কবির
তিন মাস আগে স্ত্রী, এবার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জলিল মোল্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ