মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার। ২৩ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি

৭০ – হেরোদের প্রাসাদ দখলের পরের দিন টাইটাস-এর নেতৃত্বে রোমান সেনাবাহিনী জেরুজালেম শহর সুরক্ষিত করে ও লুণ্ঠন করে।
৬১৭ – হুওয়ি’র যুদ্ধ: লি ইউয়ান সুই সেনাবাহিনীকে পরাজিত করেন, যা তার রাজধানী চাংআন দখল এবং তাং রাজবংশ প্রতিষ্ঠার পথ খুলে দেয়।
১১০০ – অ্যান্টিপোপ থিওডোরিক নির্বাচিত হন।
১১৯৮ – হোহেনস্টাউফেন-এর রাজপুত্র সোয়াবিয়ার ফিলিপ জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।
১২৫৩ – পোপ চতুর্থ ইনোসেন্ট স্তানিসলাস-কে সন্ত ঘোষণা করেন, যিনি রাজা দ্বিতীয় বোলেস্লাভ-এর হাতে নিহত হয়েছিলেন।
১২৬৪ – বৃহত্তর পোল্যান্ডের ডিউক ধার্মিক বোলেস্লাভ কর্তৃক কালিসের সংবিধি জারি করা হয়, যা ইহুদিদের নিরাপত্তা ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করে।
১২৭৬ – একবিংশ পোপ জন পোপ নির্বাচিত হন।
১৩৩১ – স্টেফান দুসান নিজেকে সার্বিয়ার রাজা ঘোষণা করেন।
১৩৩৪ – অ্যাড্রামিটিয়নের যুদ্ধ শুরু হয়, যেখানে একটি খ্রিস্টান নৌ-জোট তুর্কি নৌবহরকে পরাজিত করে।
১৩৮০ – কুলিকভোর যুদ্ধে রুশ সৈন্যরা তাতার এবং মঙ্গোল সৈন্যের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে তাদের অগ্রযাত্রা রুখে দেয়।
১৪৪৯ – ‘তুমু’ যুদ্ধে মঙ্গোলিয়ানরা চায়নিজ রাজত্ব দখলে নেয়।
১৫০৪ – মিকেলাঞ্জেলার ডেভিড ভাস্কর্যটি ফ্লোরেন্সে পিয়াচ্ছা দেল্লা সিনিয়োরিয়াতে উন্মোচিত করা হয়।
১৫১৪ – ‘অরসা’ যুদ্ধ, শতাব্দীর একটি বড় যুদ্ধ এটি। লিথুনিয়ান এবং পোল্স রুশ সেনাবাহিনীকে পরাজিত করেছিল।
১৫২২ – ম্যাগেলান-এলকানো প্রদক্ষিণ: ভিক্টোরিয়া সেভিলে পৌঁছায়, যা প্রথম বিশ্ব প্রদক্ষিণ সম্পন্ন করে।
১৫৬৫ – স্প্যানিশ অ্যাডমিরাল পেদ্রো মেনেন্দেস দে আভিলেস কর্তৃক সেন্ট অগাস্টিন প্রতিষ্ঠিত হয়।
১৬৫৫ – দ্য ডেলিউজ-এর সময় দশম চার্লস গুস্তাফের নেতৃত্বে একটি ছোট বাহিনীর কাছে বিনা বাধায় ওয়ারশ-এর পতন ঘটে।
১৭২৭ – ইংল্যান্ডের ক্যামব্রিজশায়ারের বারওয়েল গ্রামে পুতুল নাচ চলাকালীন গোলাঘরে আগুন লেগে ৭৮ জন নিহত হয়, যাদের অনেকেই শিশু ছিল।
১৭৫৫ – ফরাসি ও ভারতীয় যুদ্ধ: লেক জর্জের যুদ্ধ সংঘটিত হয়।
১৭৫৬ – ফরাসি ও ভারতীয় যুদ্ধ: কিটানিং অভিযান পরিচালিত হয়।
১৭৬০ – ফরাসি ও ভারতীয় যুদ্ধ: ফরাসিরা মন্ট্রিল ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে, যার ফলে নিউ ফ্রান্স বিজয় সম্পূর্ণ হয়।
১৭৬১ – রাজা তৃতীয় জর্জ-এর সাথে মেকলেনবুর্গ-স্ট্রেলিৎজের শার্লটের বিবাহ হয়।
১৭৬৩ – ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার পর প্যারিস সমঝোতা অনুযায়ী শেষ পর্যন্ত কানাডা ফরাসি দখলদারিত্ব থেকে মুক্ত হয় এবং ব্রিটেন ঐ চুক্তির প্রতি সমর্থন জানায়।
১৭৭৫ – মাল্টায় ব্যর্থ যাজকদের বিদ্রোহ সংঘটিত হয়।
১৭৮১ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: ইউটো স্প্রিংসের যুদ্ধ সংঘটিত হয়, যা দক্ষিণ রণাঙ্গনের শেষ গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল।
১৭৯৩ – ফরাসি বিপ্লবী যুদ্ধ: হন্ডশুটের যুদ্ধ সংঘটিত হয়।
১৭৯৬ – ফরাসি বিপ্লবী যুদ্ধ: বাসানো যুদ্ধে ফরাসি বাহিনী অস্ট্রীয় সৈন্যদের পরাজিত করে।
১৮০৮ – প্যারিসের চুক্তি স্বাক্ষরিত হয়, যা প্রুশিয়ায় ফরাসি সামরিক দখলদারিত্বের অবসান ঘটায়।
১৮১০ – জন জ্যাকব অ্যাস্টরের প্যাসিফিক ফার কোম্পানির ৩৩ জন কর্মী নিয়ে টনকুইন জাহাজটি নিউ ইয়র্ক বন্দর থেকে যাত্রা করে।
১৮১৩ – উপদ্বীপীয় যুদ্ধের শেষ পর্যায়ে ব্রিটিশ-পর্তুগিজ সৈন্যরা সান সেবাস্তিয়ান শহর দখল করে।
১৮১৯ – ফিলাডেলফিয়ার ভক্সহল গার্ডেনে বেলুন দাঙ্গা সংঘটিত হয়, যার ফলে বিনোদন পার্কটি ধ্বংস হয়ে যায়।
১৮৩১ – চতুর্থ উইলিয়ম গ্রেট ব্রিটেনের সম্রাট পদে অধিষ্ঠিত হন।
১৮৩১ – চতুর্থ উইলিয়াম এবং স্যাক্স-মাইনিনগেনের অ্যাডিলেড যুক্তরাজ্যের রাজা ও রাণী হিসেবে অভিষিক্ত হন।
১৮৩১ – নভেম্বর বিদ্রোহ: ওয়ারশের যুদ্ধ কার্যত পোলিশ বিদ্রোহের অবসান ঘটায়।
১৮৫৫ – ক্রিমিয়ার যুদ্ধ: ফরাসিরা মালাকফ টাওয়ারে আক্রমণ করে, যার ফলে সেভাস্তোপোল দখল হয়।
১৮৬০ – বাষ্পীয় জাহাজ লেডি এলগিন মিশিগান হ্রদে ডুবে যায়, প্রায় ৩০০ জনের মৃত্যু হয়।
১৮৬২ – নোভগোরোদে রাশিয়ার সহস্রাব্দ স্মৃতিস্তম্ভ উন্মোচিত হয়।
১৮৬৩ – মার্কিন গৃহযুদ্ধ: সাবিন পাসের দ্বিতীয় যুদ্ধে একটি ছোট কনফেডারেট বাহিনী টেক্সাসে ইউনিয়নের আক্রমণ প্রতিহত করে।
১৮৮৩ – মন্টানার গোল্ড ক্রিকে এক অনুষ্ঠানের মাধ্যমে নর্দার্ন প্যাসিফিক রেলওয়ে সম্পন্ন হয়।
১৮৮৬ – দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের পত্তন হয়।
১৮৮৮ – ইসাক পেরালের ডুবোজাহাজ প্রথম পরীক্ষা করা হয়।
১৮৮৮ – দ্য গ্রেট হার্ডিং শুরু হয়, যেখানে হাজার হাজার ভেড়া আর্জেন্টিনার ফোর্টিন কোনেসা থেকে ম্যাগেলান প্রণালীর কাছে সান্তা ক্রুজে নিয়ে যাওয়া হয়।
১৮৮৮ – লন্ডনে জ্যাক দ্য রিপারের দ্বিতীয় শিকার অ্যানি চ্যাপম্যানের মরদেহ পাওয়া যায়।
১৮৮৮ – ইংল্যান্ডে প্রথম ছয়টি ফুটবল লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়।
১৮৯২ – মার্কিন যুক্তরাষ্ট্রের আনুগত্যের শপথ প্রথমবার পাঠ করা হয়।
১৮৯৮ – তুর্কি জনতার হাতে সাতশত গ্রিক বেসামরিক নাগরিক, ১৭ জন ব্রিটিশ প্রহরী এবং ক্রিটে ব্রিটিশ কনসাল নিহত হন।
১৯০০ – গ্যালভেস্টন হারিকেন: একটি শক্তিশালী হারিকেন টেক্সাসের গ্যালভেস্টনে আঘাত হানে, প্রায় ৮,০০০ মানুষ নিহত হয়।
১৯০৩ – বুলগেরিয়ার ৫০ হাজার মানুষকে হত্যা করে তুর্কিরা।
১৯০৫ – ৭.২ মাত্রার ক্যালাব্রিয়া ভূমিকম্প দক্ষিণ ইতালিতে আঘাত হানে, ৫৫৭ থেকে ২,৫০০ মানুষ নিহত হয়।
১৯০৭ – সান ইয়াত্ সেন চীনে প্রজাতান্ত্রিক আন্দোলন কুওমিনতাং গঠন করেন।
১৯১৪ – প্রথম বিশ্বযুদ্ধ: ব্রিটিশ সৈনিক থমাস হাইগেট যুদ্ধ চলাকালীন পলায়নের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রথম ব্রিটিশ সৈনিক হন।
১৯১৬ – নারীরা সামরিক বার্তাবাহক হিসেবে কাজ করতে সক্ষম তা প্রমাণের জন্য অগাস্টা ও অ্যাডেলিন ভ্যান বুরেন মোটরসাইকেলে ৬০ দিনে ৫,৫০০ মাইল পাড়ি দিয়ে লস অ্যাঞ্জেলেসে পৌঁছান।
১৯২১ – ১৬ বছর বয়সী মার্গারেট গরম্যান আটলান্টিক সিটি প্রতিযোগিতায় গোল্ডেন মারমেইড ট্রফি জেতেন, পরে তাকে প্রথম মিস আমেরিকা হিসেবে অভিহিত করা হয়।
১৯২৩ – হোন্ডা পয়েন্ট বিপর্যয়: মার্কিন নৌবাহিনীর নয়টি ডেস্ট্রয়ার ক্যালিফোর্নিয়া উপকূলে ডুবে যায়, সাতটি হারিয়ে যায় এবং ২৩ জন নাবিক নিহত হন।
১৯২৫ – রিফ যুদ্ধ: কর্নেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর নেতৃত্বে স্প্যানিশ লিজিয়নের সৈন্যসহ স্প্যানিশ বাহিনী মরক্কোর আল হোসেইমায় অবতরণ করে।
১৯২৬ – জার্মানি জাতিসংঘের পূর্বসূরি লিগ অব নেশনসে ভর্তি হয়।
১৯৩৩ – গাজী বিন ফয়সাল ইরাকের রাজা হন।
১৯৩৪ – নিউ জার্সি উপকূলে যাত্রীবাহী জাহাজ মরো ক্যাসলে আগুন লেগে ১৩৭ জন নিহত হয়।
১৯৩৫ – লুইজিয়ানার মার্কিন সিনেটর হিউয়ি লং লুইজিয়ানা স্টেট ক্যাপিটলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
১৯৪১ – জার্মানীর নাৎসী বাহিনী তিন মাস ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নে হামলা চালানোর পর লেলিনগ্রাড অবরোধ করতে সক্ষম হয়।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ক্যাসিবিলের যুদ্ধবিরতি বেতারে ঘোষণা করা হয়।
১৯৪৩ – মিত্র শক্তির কাছে ইতালি নিঃশর্ত আত্মসমর্পণ করে।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: প্রথমবারের মতো লন্ডনে ভি-২ রকেট আঘাত হানে।
১৯৪৫ – কোরিয়া বিভাজন শুরু হয়, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা কোরিয়ার দক্ষিণ অংশ ভাগ করার জন্য আসে।
১৯৪৬ – গণভোটের মাধ্যমে বুলগেরিয়ায় রাজতন্ত্র বিলুপ্ত হয়।
১৯৪৮ – সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি কর্তৃক দেশের প্রথম সংবিধান পাসের মাধ্যমে উত্তর কোরিয়ার পতাকা গৃহীত হয়।
১৯৫১ – সান ফ্রান্সিসকোতে ৪৯টি দেশ জাপানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে।
১৯৫২ – জেনেভায় বিশ্বের ৩৫টি দেশের গ্রন্থস্বত্ব কনভেনশন অনুষ্ঠিত হয়।
১৯৫২ – কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন বয়েড গ্যাং-এর দ্বিতীয় পলায়নের ঘটনায় প্রথম টেলিভিশন সম্প্রচার করে।
১৯৫৪ – ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার যৌথ প্রতিরক্ষা বিষয়ক সিটো চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৬০ – আলাবামার হান্টসভিলে মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
১৯৬১ – সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট শার্ল দ্য গল একটি গুপ্তহত্যার ঘটনায় রক্ষা পান।
১৯৬২ – চীন-ভারত সীমান্ত সংঘর্ষ শুরু হয়।
১৯৬২ – বিখ্যাত পাইনস এক্সপ্রেস ট্রেনটি সমারসেট ও ডরসেট রেলওয়ে লাইনে শেষবার চলাচল করে।
১৯৬৬ – জাতিসংঘের ই.এস.সি সংস্থার ১৪তম অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হয় যে, প্রত্যেক বছরের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হবে।
১৯৬৬ – মার্কিন কল্পবিজ্ঞান টেলিভিশন ধারাবাহিক স্টার ট্রেক-এর প্রথম পর্ব “দ্য ম্যান ট্র্যাপ” প্রচারিত হয়।
১৯৭০ – ট্রান্স ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ফ্লাইট ৮৬৩ নিউ ইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়, ১১ জন নিহত হন।
১৯৭১ – ওয়াশিংটন, ডি.সি.তে জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস উদ্বোধন করা হয়।
১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জায়ারে।
১৯৭৩ – ওয়ার্ল্ড এয়ারওয়েজ ফ্লাইট ৮০২ আলাস্কার মাউন্ট ডাটনে বিধ্বস্ত হয়, ছয় জন নিহত হন।
১৯৭৪ – ওয়াটারগেট কেলেঙ্কারি: মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড অফিসে থাকাকালীন যেকোনো অপরাধের জন্য রিচার্ড নিক্সনকে ক্ষমা করেন।
১৯৭৫ – লিওনার্ড ম্যাটলোভিচ নামে ভিয়েতনাম যুদ্ধের একজন সজ্জিত সৈনিক টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে “আমি একজন সমকামী” শিরোনামে হাজির হন।
১৯৭৮ – কালো শুক্রবার: তেহরানে সৈন্যদের গুলিতে ৮৮ জন বিক্ষোভকারী নিহত হন, যা ইরানে রাজতন্ত্রের পতনের সূচনা করে।
১৯৮১ – যুগোশ্লাভিয়া থেকে মেসিডোনিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৮৬ – ইউ.এস. নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সংবাদদাতা নিকোলাস ড্যানিলফ সোভিয়েত ইউনিয়ন কর্তৃক গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হন।
১৯৮৮ – চলমান দাবানলের কারণে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো বন্ধ করে দেওয়া হয়।
১৯৮৯ – পার্টনেয়ার ফ্লাইট ৩৯৪ উত্তর সাগরে বিধ্বস্ত হয়, ৫৫ জন নিহত হন।
১৯৯৩ – চীনের লাওনিং প্রদেশের ২০ বছর বয়সী যুবক খেলোয়াড় ওয়াং জুনসিয়া এবং ইয়ুনন্নান প্রদেশের ২৬ বছর বয়সী খেলোয়াড় চোং হুয়াটি নারী ১০ হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড ভাঙ্গেন।
১৯৯৪ – ইউএসএয়ার ফ্লাইট ৪২৭ পিটসবার্গ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়, ১৩২ জন নিহত হন।
২০০০ – নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পুনরায় সরবরাহের জন্য স্পেস শাটল আটলান্টিস এসটিএস-১০৬ মিশনে উৎক্ষেপণ করে।
২০০১ – সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপে বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল তার অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড করেন।
২০০৪ – নাসার মনুষ্যবিহীন মহাকাশযান জেনেসিস প্যারাশুট খুলতে ব্যর্থ হয়ে বিধ্বস্ত হয়।
২০০৫ – রাশিয়ার ইমারকমের দুটি ইলিউশিন আইএল-৭৬ বিমান লিটল রক এয়ার ফোর্স বেসে ত্রাণ সহায়তা নিয়ে অবতরণ করে, যা উত্তর আমেরিকায় রাশিয়ার প্রথম এমন মিশন।
২০১৬ – নাসা তাদের প্রথম গ্রহাণু নমুনা ফেরত মিশন ওসাইরিস-রেক্স উৎক্ষেপণ করে, যা ১০১৯৫৫ বেন্নু গ্রহাণু পরিদর্শন করে।
২০১৭ – সিরীয় গৃহযুদ্ধ: সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস দেইর এজ-জোর অভিযান শুরুর ঘোষণা দেয়।
২০২২ – দিল্লির ইন্ডিয়া গেটে উন্মোচিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ২৮ ফুট উচ্চতার কালো গ্রানাইটের মূর্তি আর এই দিনেই ঘটল দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু ও রাষ্ট্রীয় শেষকৃত্য।
২০২৩ – মরক্কোতে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, প্রায় ৩,০০০ মানুষ নিহত হয় এবং মারাকেশের ঐতিহাসিক স্থান ক্ষতিগ্রস্ত হয়।
২০২৩ – দশম রাগবি বিশ্বকাপ ফ্রান্সে অনুষ্ঠিত হয়, স্তাদ দে ফ্রঁসে উদ্বোধনী অনুষ্ঠান হয়।
২০২৫ – তুরস্কের বালচোভা থানায় বন্দুক হামলায় হামলাকারীসহ ৪ জন নিহত হন।

জন্ম

৮২৮ - আলী আল-হাদী, ছিলেন নবী মুহম্মদ (সাঃ) এর একজন বংশধর এবং দ্বাদশী শিয়া মুসলমানদের দশম ইমাম। (মৃ. ৮৬৮)
১১৫৭ - প্রথম রিচার্ড, ইংল্যান্ডের রাজা ছিলেন। (মৃ. ১১৯৯)
১৫৮৮ - মারাঁ মের্সেন, একজন ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ। (মৃ. ১৬৪৮)
১৭৬৭ - আউগুস্ট ভিলহেল্ম ফন শ্লেগেল, জার্মান কবি, অনুবাদক ও সমালোচক। (মৃ. ১৮৪৫)
১৮৩০ - ফ্রেদেরিক মিস্ত্রাল, নোবেলজয়ী [১৯০৪] ফরাসি কবি। (মৃ. ২৫/০৩/১৯১৪)
১৮৪১ - আন্তনিন দ্ভরাক, ছিলন একজন চেক রোমান্টিক সঙ্গীতের সুরকার। (মৃ. ১৯০৪)
১৮৮৭ - শিবানন্দ সরস্বতী, একজন হিন্দু আধ্যাত্মিক গুরু এবং যোগ ও বেদান্তের প্রবক্তা ছিলেন। (মৃ. ১৯৬৩)
১৮৯২ - হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী, বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী।
১৯০১ - হেনড্রিক ভরবের্ড, দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ, সমাজবিজ্ঞানী এবং সাংবাদিক ছিলেন। (মৃ. ১৯৬৬)
১৯০৩ - অমলেন্দু দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক ও ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী।(মৃ. ০৮/০৯/১৯৫৫)
১৯১২ - কমরুদ্দীন আহমদ, লেখক ও রাজনীতিক।
১৯১৮ - ডেরেক হ্যারল্ড রিচার্ড বার্টন, একজন ব্রিটিশ জৈব রসায়নবিজ্ঞানী। তিনি রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। (মৃ. ১৯৯৮)
১৯১৯ - নিরঞ্জন ধর, যুক্তিবাদী সমাজবিজ্ঞানী ও মানবতাবাদী ঐতিহাসিক। (মৃ. ০৮/০৩/২০০২)
১৯২৫ - পিটার সেলার্স, একজন ইংরেজ চলচ্চিত্র অভিনেতা, কৌতুকাভিনেতা, ও সঙ্গীতশিল্পী। (মৃ. ১৯৮০)
১৯২৬ - ভূপেন হাজারিকা, স্বনামধন্য ভারতীয় সঙ্গীতশিল্পী। (মৃ. ০৫/১১/২০১১)
১৯৩১ - সুসান ব্র্যাডশ, ব্রিটিশ পিয়ানোবাদক। (মৃ. ৩০/০১/২০০৫)
১৯৩২ - প্যাটসি ক্লাইন, ছিলেন একজন মার্কিন কান্ট্রি সঙ্গীতশিল্পী। (মৃ. ১৯৬৩)
১৯৩৩ - আশা ভোঁসলে, ভারতীয় গায়িকা। (মৃ. ১২/০৪/২০২৬)
১৯৪১ - বার্নি স্যান্ডার্স, একজন মার্কিন রাজনীতিবিদ।
১৯৪৫ - শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশি রাজনীতিবিদ ও ধর্ম প্রতিমন্ত্রী। (মৃ. ২০২০)
১৯৪৬ - আজিজ সানকার, একজন তুরস্ক বংশভূত আমেরিকান প্রাণরসায়ন বিদ এবং কোষ বৈজ্ঞানিক।
১৯৫৩ - সন্দীপ রায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, সত্যজিৎ রায়ের পুত্র।
১৯৫৫ - ইমদাদুল হক মিলন, বাংলাদেশি কথাসাহিত্যিক ও নাট্যকার।
১৯৫৬ -
সব্যসাচী চক্রবর্তী, ভারতীয় বাঙালি অভিনেতা।
অঞ্জু ঘোষ, বাংলাদেশি অভিনেত্রী।
১৯৬১ - অরিন্দম গঙ্গোপাধ্যায়, ভারতীয় বাঙালি, অভিনেতা, গায়ক ও চলচ্চিত্র পরিচালক।
১৯৭১ - মার্টিন ফ্রিম্যান, ইংরেজ অভিনেতা।
১৯৮৬ - জুয়াও মৌচিনয়ো, একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার।
১৯৮৭ - উইজ খলিফা, একজন মার্কিন র‍্যাপার, গীতিকার, এবং অভিনেতা।
১৯৮৯ - এভিচি, একজন সুইডিশ সংগীতশিল্পী, ডিজে, রিমিক্সার এবং রেকর্ড প্রযোজক ছিলেন। (মৃ. ২০১৮)
১৯৯৪ - ব্রুনো ফের্নান্দেস, একজন পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড়।
২০০২ - গেটন ম্যাটার‍্যাজো, একজন মার্কিন অভিনেতা।

মৃত্যু

১৮১১ - পিটার সিমোন পালাস, একজন জার্মান প্রাণিবিজ্ঞানী ও উদ্ভিদবিজ্ঞানী। (জ. ১৭৪১)
১৯৩৩ - প্রথম ফয়সাল, আরব বিদ্রোহের অন্যতম নেতা এবং ইরাকের প্রথম বাদশাহ। (জ. ১৮৮৩)
১৯৩৯ - স্বামী অভেদানন্দ, হিন্দু সন্ন্যাসী, রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা। (জ. ১৮৬৬)
১৯৪৩ - জুলিয়াস ফুচিক, চেক লেখক, সমালোচক, সাংবাদিক ও বামপন্থী স্বাধীনতা সংগ্রামী। (জ. ১৯০৩)
১৯৪৯ - রিচার্ড স্ট্রস, জার্মানীর বিখ্যাত সঙ্গীতজ্ঞ।
১৯৫৫ - অমলেন্দু দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক ও ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী। (জ. ০৮/০৯/১৯০৩)
১৯৬৫ - ডরথি ড্যানড্রিজ, একজন মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও নৃত্যশিল্পী ছিলেন। (জ. ১৯২২)
১৯৬৫ - হেরমান স্টাউডিঞ্জার, নোবেলজয়ী [১৯৫৩] জার্মান রসায়নবিদ। (জ. ১৮৮১)
১৯৮০ - উইলার্ড ফ্র্যাংক লিবি, একজন মার্কিন ভৌত রসায়নবিদ এবং রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। (জ. ১৯০৮)
১৯৮১ - হিদেকি ইউকাওয়া, একজন জাপানী তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এবং প্রথম জাপানী নোবেল পুরস্কার বিজয়ী। (জ. ১৯০৭)
১৯৮৫ - জন ফ্রাঙ্কলিন এন্ডারস, একজন মার্কিন বিজ্ঞানী। তিনি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। (জ. ১৮৮৭)
১৯৮৭ - শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী,বাঙালি বৈদিক পণ্ডিত ও বৈদিক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। (জ. ০৫/০৩/১৯২৮)
২০০৩ - লেনি রিফনশ্টাল, ছিলেন জার্মান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, সম্পাদক, আলোকচিত্রী, অভিনেত্রী ও নৃত্যশিল্পী। (জ. ১৯০২)
২০০৯ - অউ নিলস বোর ছিলেন একজন ডেনীয় পরমাণু পদার্থবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (জ. ১৯২২)
২০১৯ - ইউসুফ মুতালা, পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও দায়ী।
২০২২ - বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। (জ. ১৯২৬)

ছুটি ও অন্যান্য

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

বাংলাদেশ সময়: ০:১০:২৮   ৫ বার পঠিত