১১ পদের ৮টিই খালি অফিস সহায়ক পদ শূন্য ২০ বছর বোয়ালমারী পশু হাসপাতাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১১ পদের ৮টিই খালি অফিস সহায়ক পদ শূন্য ২০ বছর বোয়ালমারী পশু হাসপাতাল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬



১১ পদের ৮টিই খালি অফিস সহায়ক পদ শূন্য ২০ বছর বোয়ালমারী পশু হাসপাতাল

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পশু হাসপাতালের ১১ টি পদের ৮টি পদই শূন্য। অফিস সহায়ক পদটি গত ২০ বছর ধরে শূন্য রয়েছে। একজন ডাক্তার, একজন ভেটেরিনারি সার্জন, একজন ড্রেসার দিয়ে চলছে অফিস। অফিস চালাতে হিমশিম খাচ্ছে তিনজনে। ১১ পদের মধ্যে বর্তমানে রয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো. শওকত আলী, ভেটেরিনারি সার্জন ডা: মো. শেখ সাদী, ড্রেসার মো. সবুর মোল্যা। এফ এ এআই মনির হোসেন বোয়ালমারী পশু হাসপাতালে কর্মরত থাকলেও ৪ বছরের প্রশিক্ষণের জন্য গত ১ বছর আগে আলমডাঙ্গা চলে যান।

বর্তমান শূন্য পদগুলো হলো, ভিএফএ ৩জন, অফিস সহকারী ১ জন, অফিস সহায়ক ১জন, ইউএলএ ১ জন, ডাক্তারের সহায়ক (কম্পাউন্ডার) ১ জন।

ড্রেসার সবুর মোল্যা বলেন, জনবল সংকট থাকায় পশু চিকিৎসা দিতে চরম ভাবে হিমশিম খেতে হয়। বিভিন্ন কাজ বড় স্যারদের করতে হচ্ছে। ৮টি পদ খালি থাকায় ৮টি পদের কাজ স্যাররা সহ তিনজনের করতে হচ্ছে।

প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো. শওকত আলী বলেন, প্রাণী সম্পদ কার্যালয় (পশু হাসপাতালে) ১১ টি পদের মধ্যে ৮ টিই খালি থাকার কারণে অফিস চালাতে বিপাকে পড়তে হচ্ছে। এক গ্লাস পানি পর্যন্ত নিজেকে এনে খেতে হয়। জনবল সংকট থাকায় ৮ শূন্য পদের কাজ ৩ জনকে করতে হচ্ছে। এ দিকে অফিস সহায়ক পদটি শূন্য পড়ে আছে গত ২০ বছর ধরে। তিনি আরও বলেন, পদগুলো পূরণ হওয়ার কোন সম্ভাবনা দেখছি না।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৪৫   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিরোধীদলীয় নেতার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন
নওগাঁয় ধান-চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ