ফরিদপুরে মন্দিরের সেবায়েতের পরিবারের বিরুদ্ধেই, মন্দিরের জমি দখলের অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে মন্দিরের সেবায়েতের পরিবারের বিরুদ্ধেই, মন্দিরের জমি দখলের অভিযোগ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬



ফরিদপুরে মন্দিরের সেবায়েতের পরিবারের বিরুদ্ধেই, মন্দিরের জমি দখলের অভিযোগ

সদরপুর (ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় প্রায় ৪০ বছরের পুরোনো পশ্চিমপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরের জমি দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে মন্দিরের সাবেক সভাপতি ও সেবায়েত নারায়ণ চন্দ্র মণ্ডলের পরিবারের বিরুদ্ধে।

নারায়ণ চন্দ্র মণ্ডলের মৃত্যুর পর তার তিন ছেলে মন্দিরের জমি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের। এ অভিযোগে মন্দিরের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তারা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চৌমুখা পশ্চিমপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ কয়েক শতাধিক মানুষ অংশ নেন।

প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, মন্দিরের জমি দীর্ঘদিন ধরে মন্দিরের সেবায়েত ও সভাপতি নারায়ণ চন্দ্র মণ্ডলের নামে ডিসিআর করা থাকায় বর্তমানে জমিটি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নারায়ণ চন্দ্র মণ্ডলের মৃত্যুর পর তার তিন ছেলে মন্দিরের জমি দখলের চেষ্টা করছেন। ইতোমধ্যে মন্দিরের জায়গায় গরুর খামার, খড়ের মাচাসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছে। এমনকি মন্দিরের জমি বিক্রিরও পাঁয়তারা চলছে বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, দীর্ঘদিনের পুরোনো এই সর্বজনীন মন্দিরের জমি মন্দিরের নামে ফিরিয়ে দিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের নিয়মিত পূজা-অর্চনা নির্বিঘ্নে করার পরিবেশ নিশ্চিত এবং মন্দিরটিকে স্থায়ী রূপ দিতে সরকারি সহযোগিতার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মন্দির চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মন্দিরটির মোট জমির পরিমাণ প্রায় ৩২ শতাংশ। জমিটির মালিক জেলা প্রশাসক, ফরিদপুর। তবে দীর্ঘদিন নারায়ণ চন্দ্র মণ্ডল মন্দিরের সেবায়েত ও সভাপতি থাকায় তার নামে ওই জমির ডিসিআর করা হয়েছিল বলে স্থানীয়দের দাবি।

বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, “বিষয়টি আমি অবগত। তবে তারা আমাদের কথা শোনেননি। আমি বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ডিসি স্যারকে জানাবো।”

বাংলাদেশ সময়: ২২:৩৫:০১   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
বন্যপ্রাণী অপরাধ ঠেকাতে আঞ্চলিক সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
ফরিদপুরে মন্দিরের সেবায়েতের পরিবারের বিরুদ্ধেই, মন্দিরের জমি দখলের অভিযোগ
কালকিনিতে নতুন ইউএনওর সাথে ৬টি সাংবাদিক সংগঠনের মতবিনিময়
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
আইনশৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদলীয় নেতার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ