কালকিনিতে নতুন ইউএনওর সাথে ৬টি সাংবাদিক সংগঠনের মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে নতুন ইউএনওর সাথে ৬টি সাংবাদিক সংগঠনের মতবিনিময়
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬



কালকিনিতে নতুন ইউএনওর সাথে ৬টি সাংবাদিক সংগঠনের মতবিনিময়

কালকিনি প্র‌তি‌নি‌ধি : মাদারীপুরের কালকিনি উপজেলার ছয়টি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কিশোর কুমার দাসের সাথে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই নবাগত ইউএনওর সাথে উপস্থিত সাংবাদিকদের পারস্পরিক পরিচয় পর্ব সম্পন্ন হয়। পরবর্তীতে উপজেলার সার্বিক উন্নয়ন, মাদক ও দুর্নীতি প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন বস্তুনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
​

সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তাঁদের নিজ নিজ বক্তব্যে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেন। আলোচনা চলাকালে সাংবাদিকদের পক্ষ থেকে একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করা হয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস মনোযোগ দিয়ে সাংবাদিকদের বক্তব্য ও প্রস্তাব শোনেন এবং তা বাস্তবায়নের ব্যাপারে উপস্থিত সকল গণমাধ্যমকর্মীকে আশ্বস্ত করেন।
​

এ সময় উপজেলার ছয়টি সাংবাদিক সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩২:২৩   ৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ