ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬



ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার ও দেশের সংকট উত্তরণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। বগুড়ার শিবগঞ্জে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য স্কুল বাস হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য বাস দুটি হস্তান্তর করা হয়।

এ সময় মীর শাহে আলম বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শিক্ষার পরিবেশ আরো সহজ ও সুন্দর করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্টরা দেশের অর্থনীতিকে একটি ভঙ্গুর অবস্থায় নিয়ে গিয়েছিল।
সেই ভঙ্গুর অবস্থা থেকে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কাজ করে যাচ্ছেন। দেশের সব সংকট উত্তরণেও তিনি নিরলসভাবে কাজ করছেন।’

বাস হস্তান্তর অনুষ্ঠান শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন থেকে জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী মাহফুজের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী।

পঞ্চম শ্রেণিতে পড়ার সময় দুর্ঘটনায় একটি পা হারায় মাহফুজ।
শারীরিক প্রতিবন্ধকতা তার পড়াশোনায় বাধা হয়ে দাঁড়ায়নি। এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে সে।

সাক্ষাৎকালে মাহফুজের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা শোনেন প্রতিমন্ত্রী। তার শারীরিক কষ্টের কথা জানতে পেরে নিজের তহবিল থেকে মাহফুজের জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থা করার কথা জানান তিনি। একই সঙ্গে তার পড়াশোনার সব খরচের দায়িত্ব নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৪৫   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে : প্রতিমন্ত্রী টুকু
‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
আগামী বছর পদ্মা ব্যারাজ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : পানিসম্পদমন্ত্রী
৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে রাতে ঢাকা ছাড়ছেন ডেপুটি স্পীকার কায়সার কামাল
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ