রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬



রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ রাজশাহী তথা দেশের অন্যতম শ্রেষ্ঠ বরেণ্য শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি এমন অনেক কৃতী সন্তানের জন্ম দিয়েছে, যারা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে মেধার স্বাক্ষর রেখে সুনামের সাথে কাজ করছেন এবং দেশের উন্নয়নে অবদান রাখছেন।

আজ শুক্রবার রাজধানীর হেয়ার রোডে নিউ গভ. ডিগ্রি কলেজের ঢাকাস্থ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীর রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

ভূমিমন্ত্রী বলেন, নিউ গভ. ডিগ্রি কলেজের বরেণ্য প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সালাহউদ্দিন এবং বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শালসহ সরকারের সচিব ও উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও শীর্ষস্থানীয় ব্যবসায়ী রয়েছেন। এছাড়া এ বিদ্যাপীঠের মেধাবী শিক্ষার্থীরা অতীতে এইচএসসি পরীক্ষার মেধা তালিকায় বিভিন্নস্থান অর্জন করে গৌরবোজ্জ্বল ফলাফল করেছেন।

তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, ঝরেপড়া রোধ এবং সমাজের পিছিয়ে পড়া ও অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের সহায়তায় সরকারের বহুমুখী প্রচেষ্টা রয়েছে।

তিনি বিশেষ করে নারী শিক্ষা ও শিক্ষার সার্বিক প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ অবদানের কথাও অনুষ্ঠানে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বর্তমানে কলেজের ৫৮তম বছর চলমান রয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, আগামী দিনে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বড় পরিসরে ৬০ বছরপূর্তি উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। কলেজের জরাজীর্ণ অডিটোরিয়াম দ্রুত সংস্কার করে নতুন রূপ দেওয়ার ঘোষণা করেন মন্ত্রী।

এ সময় তিনি এ প্রতিষ্ঠানের শুরু থেকে এ পর্যন্ত যেসকল শিক্ষক ও শিক্ষার্থী পরলোকগমন করেছেন, তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।

নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকারের সভাপতিত্বে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও নিউ গভ. ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নিউ গভ. ডিগ্রি কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিউ গভ. ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান এই বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৪৪   ৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ