লোডশেডিং কমাতে জনসচেতনতায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » লোডশেডিং কমাতে জনসচেতনতায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬



লোডশেডিং কমাতে জনসচেতনতায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতিতে বিদ্যুৎ অপচয় রোধ ও লোডশেডিংয়ের চাপ কমাতে বিভিন্ন এলাকার দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, আবাসিক ভবন ও জনসমাগমস্থলে গিয়ে অপ্রয়োজনীয় বাতি, ফ্যান ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার বিষয়ে মানুষকে সরাসরি সচেতন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

আনসার ও ভিডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাহিনীর এ উদ্যোগের অংশ হিসেবে রংপুরের বদরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড দলনেতার নেতৃত্বে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। এ সময় বিদ্যুৎ সাশ্রয়ের প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

প্রচারণাকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়। অনেকেই তাৎক্ষণিকভাবে অপ্রয়োজনীয় বাতি, ফ্যানসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করে দেন এবং আনসার-ভিডিপির সদস্যদের এ উদ্যোগের প্রশংসা করেন।

আনসার-ভিডিপির সদস্যরা বলেন, এ প্রচারণার উদ্দেশ্য শুধু লিফলেট বিতরণ নয়; বরং মানুষের মধ্যে এমন সচেতনতা তৈরি করা, যাতে তারা নিয়মিতভাবে বিদ্যুৎ অপচয় রোধে ভূমিকা রাখেন। একজন নাগরিকের ছোট্ট সাশ্রয়ী উদ্যোগ সম্মিলিতভাবে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

স্থানীয় বাসিন্দারা বলেন, বিদ্যুৎ সাশ্রয় শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিকেরও দায়িত্ব রয়েছে। প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার বন্ধ রেখে সরকারের উদ্যোগে সহযোগিতা করা প্রয়োজন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে জনসচেতনতা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে আনসার-ভিডিপির এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:৪৭   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে : কৃষি ব্যাংকের চেয়ারম্যান
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
লোডশেডিং কমাতে জনসচেতনতায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ
নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান প্রধানমন্ত্রীর
রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে : প্রতিমন্ত্রী টুকু
‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ