হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা

প্রথম পাতা » আন্তর্জাতিক » হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬



হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো হিউন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রাখার বিষয় নিয়ে আলোচনা করেন।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চো হিউন মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসার আশা জানান।

বিবৃতিতে আরো বলা হয়, চো হিউন আরাঘচিকে জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া সবসময় সব ধরনের জাহাজের অবাধ ও নিরাপদ চলাচলের পক্ষে। দেশটি সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক বিভিন্ন উদ্যোগেও অংশ নিয়েছে।

অন্যদিকে আরাঘচি ফোনালাপে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেন। দুই মন্ত্রী ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে একমত হন। ইরানের অনুরোধেই এই ফোনালাপের আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের সম্ভাবনা যাচাই করতে দক্ষিণ কোরিয়া ওই অঞ্চলে একটি পরিদর্শন দল পাঠিয়েছিল।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় গত সপ্তাহে জানিয়েছিল, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সামরিক পদক্ষেপসহ বিভিন্ন বিকল্প বিবেচনা করছে সিউল। এর আগে আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পরিধি কমানোর সিদ্ধান্ত নেন। ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় দক্ষিণ কোরিয়া অংশ না নেওয়ায় তিনি সিউলের সমালোচনা করেন। একই সঙ্গে যৌথ সামরিক মহড়ার উচ্চ ব্যয়ের কথাও উল্লেখ করেন ট্রাম্প।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চলতি সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ সতর্ক করে বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার কোনো ধরনের সামরিক উপস্থিতি বা কার্যক্রমে অংশগ্রহণকে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ প্রতি সমর্থন হিসেবে দেখা হবে।
এর জন্য দক্ষিণ কোরিয়াকে গুরুতর পরিণতির মুখে পড়তে হতে পারে বলেও তিনি সতর্ক করেন। তবে দক্ষিণ কোরিয়া সরকার জানিয়েছে, হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৭:৪২:২৫   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ