নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে : কৃষি ব্যাংকের চেয়ারম্যান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে : কৃষি ব্যাংকের চেয়ারম্যান
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬



নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে : কৃষি ব্যাংকের চেয়ারম্যান

নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে। কৃষি ব্যাংকের প্রতিটি শাখা, প্রতিটি উপজেলায় যেন এক থেকে পাঁচজন উদ্যোক্তা তৈরি হয়। সেটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন।

বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বাংলা কিউআর কোড, স্কুল ব্যাংকিং, নারী উদ্যোক্তা ঋণ ও প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

আজ শুক্রবার সকালে নগরের টাউন হল মুক্তমঞ্চে আলোচনা শেষে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কৃষি ব্যাংকের চেয়ারম্যান আরও বলেন, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং কিউআর কোড নিয়ে কৃষি ব্যাংক কাজ করছে। বিশেষ করে ফ্যামিলি কার্ডের দায়িত্ব সরকার তিনটি ব্যাংককে দিয়েছে, এর মধ্যে কৃষি ব্যাংক। এটি আমাদের জন্য সরকারের একটি স্বীকৃতি। আমরা যে তা করতে পারি, এটি তার প্রমাণ। কিউআর কোডে আমরা অগ্রসর হচ্ছি। লক্ষাধিক অ্যাকাউন্ট রয়েছে।

পরে তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিভাগীয় সম্মেলনে শতভাগ সেবা নিশ্চিত করে সঠিক দায়িত্ব পালন করতে ব্যাংকারদের নির্দেশনা দেন।

বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জামিল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম, মোহাম্মদ খালেকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:৫২   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে : কৃষি ব্যাংকের চেয়ারম্যান
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
লোডশেডিং কমাতে জনসচেতনতায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ
নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান প্রধানমন্ত্রীর
রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে : প্রতিমন্ত্রী টুকু
‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ