কালকিনিতে প্রতিষ্ঠা বার্ষিকী উপল‌ক্ষে নৌকা বাইচ,আকর্ষণ ‘বস্তাল এক্সপ্রেস’

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে প্রতিষ্ঠা বার্ষিকী উপল‌ক্ষে নৌকা বাইচ,আকর্ষণ ‘বস্তাল এক্সপ্রেস’
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬



---

কাল‌কি‌নি প্র‌তি‌নি‌ধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাঁশগাড়ী ইউনিয়নের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত হাবিবুর রহমান আজাদের স্মরণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
​প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বর্ণিল নৌকা অংশ নিলেও মূল আকর্ষণ ছিল ২০২৫ সাল থেকে অপরাজিত থাকা ‘বস্তাল এক্সপ্রেস’।এই নৌকাটি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সার্বিক সহযোগিতা করেন প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিরাজ হাওলাদার।
​নৌকা বাইচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য জয়নুল আবেদীন।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রবাসী ও সমাজসেবক মোঃ মিরাজ হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মুন্সি, ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদার এবং সমাজসেবক বাদল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ২২:২৭:১৩   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু
কালকিনিতে প্রতিষ্ঠা বার্ষিকী উপল‌ক্ষে নৌকা বাইচ,আকর্ষণ ‘বস্তাল এক্সপ্রেস’
সদরপুর “নতুন প্রজন্ম মানবিক সংগঠন” এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন
কৃষ্ণপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সদরপুর একাদশ বিজয়ী
বোয়ালমারী হাসাহাসি নিয়ে কিশোরদের মধ্যে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৬
নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে : কৃষি ব্যাংকের চেয়ারম্যান
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
লোডশেডিং কমাতে জনসচেতনতায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ