
সদরপুর, (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে অন্যতম সামাজিক ও মানবসেবামূলক সংগঠন নতুন প্রজন্ম মানবিক সংগঠন
এর নতুন অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০টায় সদরপুর মাইক্রো স্ট্যান্ড সংলগ্ন আল বারাকা সুপার মার্কেটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
কার্যালয় উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নতুন প্রজন্ম মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা ইব্রাহিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম কামরুজ্জামান মামুন তালুকদার।,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ সালাউদ্দিন মিয়া।
সংগঠনের সভাপতি মিরাজ মোল্লা, সাধারণ সম্পাদক ও রেমিটেন্স যোদ্ধা শেখ শাকিল, আর এম রবিন, মনিরুজ্জামানসহ সকল স্তরের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও দশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
বক্তারা বলেন, সংগঠনের চালিকা শক্তি রেমিট্যান্স যোদ্ধাদের মাধ্যমে সংগঠন কে আরো মানবিক কাজের সাথে সংযুক্ত রাখায় অনুরোধ করে, কারণ অতীতের ন্যায় ভবিষ্যতেও তারা যেকোনো দুর্যোগ ও প্রয়োজনে সাধারণ মানুষের পাশে থেকে নিজেদের সেবামূলক কার্যক্রম আরও বেগবান করতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।
সার্বিক সহযোগিতায় রেমিটেন্স দ্বারা।
বাংলাদেশ সময়: ২২:২৪:৩২ ৫ বার পঠিত