নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬



নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালিগঞ্জ বাজারে নরসুন্দা নদীর ওপর ৯৬ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

শুক্রবার নান্দাইলের কালিগঞ্জ বাজার ব্রিজের অ্যাপ্রোচ সড়ক শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অ্যাপ্রোচ সড়ক নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থা সহজীকরণের পাশাপাশি, এ অঞ্চলের কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতির সঞ্চার হবে।

এর আগে তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে শুক্রবার সকালে ঢাকা থেকে নান্দাইলে পৌঁছান প্রতিমন্ত্রী। এরপর তিনি নান্দাইলের মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। বিকেলে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সন্ধ্যায় নান্দাইল উপজেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৪২   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু
কালকিনিতে প্রতিষ্ঠা বার্ষিকী উপল‌ক্ষে নৌকা বাইচ,আকর্ষণ ‘বস্তাল এক্সপ্রেস’
সদরপুর “নতুন প্রজন্ম মানবিক সংগঠন” এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ