![]()
আজ ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার । ২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়
ঘটনাবলি
৪৯০ খ্রিষ্টপূর্ব – প্রচলিতভাবে স্বীকৃত তারিখ অনুযায়ী ম্যারাথনের যুদ্ধ সংঘটিত হয়। এথেনীয় ও তাদের প্লাতায়া মিত্ররা প্রথম পারসিক আক্রমণ প্রতিহত করে।
৩৭২ – ষোল রাজ্য: ১০ বছর বয়সী সিমা ইয়াও তার পিতা সম্রাট জিয়ানওয়েন-এর স্থলাভিষিক্ত হয়ে পূর্ব জিনের সম্রাট জিয়াওউ হন।
৭১১ – তারেক বিন যিয়াদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করে।
১০৯৬ – পিটার দি হারমিট-এর অধীনস্থ একদল ক্রুসেডার বুলগেরীয়ার সোফিয়ায় পৌঁছায়।
১১০৯ – ক্রুসেডাররা ত্রিপোলি নগরী দখল করে।
১১২৫ – ডিউক লোথারিয়াস জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।
১২১৩ – আলবিজেনসিয়ান ক্রুসেড: সাইমন ডি মন্টফোর্ট মুরের যুদ্ধে দ্বিতীয় পিটারকে পরাজিত করেন।
১২২৯ – পোর্তোপির যুদ্ধ: প্রথম হাইমের নেতৃত্বে আরাগনীয় বাহিনী মালোর্কার সান্তা পোনসায় অবতরণ করে দ্বীপ জয়ের উদ্দেশ্যে।
১২৩৩ – ক্রুসেডার নৌ-সেনারা মিশরের ঐতিহাসিক আলেক্সান্দার বন্দরটি অবরোধ করে।
১২৯৭ – আলকানিসেসের চুক্তি: পোপের মধ্যস্থতায় পর্তুগালের রাজা দিনিস ও কাস্তিলের রাজা চতুর্থ ফার্দিনান্দের মধ্যে সীমান্ত নির্ধারণ ও বন্ধুত্বের জোট স্থাপিত হয়।
১৩০৯ – জিব্রাল্টারের প্রথম অবরোধ: রিকনকোয়েস্তার প্রেক্ষাপটে কাস্তিল রাজ্য গ্রানাডা আমিরাতকে পরাজিত করে।
১৪৪২ – আলফনসো নেপলসের রাজা হন।
১৫০১ – মাইকেল এঞ্জেলো বিখ্যাত ডেভিড মূর্তি নির্মাণ শুরু করেন।
১৫৪৩ – ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ষষ্ঠবারের মতো বিয়ে করেন।
১৫৭৬ – হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।
১৫৮০ – স্লাভিক ভাষায় বাইবেল প্রকাশিত হয়।
১৬০৯ – অভিযাত্রী হেনরী হাডসন আমেরিকার নিউ জার্সিতে একটি নদী খুঁজে, পরবর্তীতে নদীটির নাম রাখা হয় হাডসন নদী। স্থানীয় আদিবাসীরা নদীটিকে ডাকতো মু-হে-কুন-নে-তুক নামে।
১৬৩৪ – মাল্টার ভাল্লেত্তায় একটি বারুদ কারখানায় বিস্ফোরণে ২২ জন নিহত ও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়।
১৬৭৪ – শিবাজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি করেন।
১৬৮৩ – অষ্ট্রিয়া ও পোল্যান্ডের সেনাদের সাথে ওসমানীয় বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।
১৭০০ – গ্রিনল্যান্ড গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।
১৭৮০ – বহুতল ভবনে উঠানামা করার জন্য ব্যবহৃত এলিভেটর বা লিফ্ট আবিস্কৃত হয়।
১৭৮৮ – নিউ ইয়র্ক সিটি আমেরিকার প্রথম রাজধানী হয়।
১৭৮৯ – মার্কিন সরকার নিউ ইয়র্ক ব্যাংক থেকে প্রথম ঋণ নেয়।
১৮১৪ – নর্থ পয়েন্টের যুদ্ধ: ১৮১২ সালের যুদ্ধে মার্কিন বাহিনী বাল্টিমোর অভিমুখে ব্রিটিশ স্থল অগ্রযাত্রা প্রতিহত করে।
১৮২৩ – ভারতে তৈরি প্রথম বাষ্পীয় জাহাজ ‘ডায়না’ আনুষ্ঠানিকভাবে কলকাতা বন্দর থেকে যাত্রা শুরু করে।
১৮৪৭ – আমেরিকা-মেক্সিকো যুদ্ধে মেক্সিকো দখল করে আমেরিকা।
১৮৪৭ – মেক্সিকো-আমেরিকা যুদ্ধ: চাপুলতেপেকের যুদ্ধ শুরু হয়।
১৮৪৮ – সুইজারল্যান্ড ফেডারেল স্টেটে পরিণত হয়।
১৮৫৭ – সেন্ট্রাল আমেরিকা জাহাজ উত্তর ক্যারোলাইনার কেপ হ্যাটেরাস থেকে প্রায় ১৬০ মাইল পূর্বে ডুবে ৪২৬ জন যাত্রী ও ক্রু নিহত হয়।
১৮৭৮ – ব্রিটিশ সেনারা সাইপ্রাস দখল করে।
১৮৮৫ – আরব্রোথ ৩৬-০ বন অ্যাকর্ড, পেশাদার ফুটবলে বিশ্ব রেকর্ড স্কোরলাইন।
১৮৯০ – রোডেশিয়ার সলসবেরি শহর প্রতিষ্ঠিত হয়।
১৮৯৭ – তিরাহ অভিযান: সারাগড়ির যুদ্ধে ২১ জন শিখ সৈন্যের বিরুদ্ধে দশ হাজার পশতুন উপজাতি আক্রমণ করে।
১৮৯৮ – প্যারিসের ২০ হাজার রাজমিস্ত্রি ধর্মঘট করে।
১৯০৫ – নরওয়ের স্বাধীনতার শর্তাবলী ঘোষিত হয়।
১৯০৬ – দক্ষিণ ওয়েলসের নিউপোর্টে নিউপোর্ট ট্রান্সপোর্টার সেতু উদ্বোধন করা হয়।
১৯১০ – মিউনিখে গুস্তাভ মাহলারের অষ্টম সিম্ফনির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
১৯১২ – যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
১৯১৫ – ব্রিটিশবিরোধী সশস্ত্র অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে গদর পার্টির ২৪ জন কর্মীর ফাঁসি হয়।
১৯১৫ – ফরাসি সৈন্যরা মুসা দাগে আটকে থাকা ৪ হাজারের বেশি আর্মেনীয় উদ্বাস্তুকে উদ্ধার করে।
১৯১৯ – অ্যাডলফ হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন।
১৯২০ – কাজী নজরুল ইসলাম ও মোজাফ্ফর আহমদের সম্পাদনায় দৈনিক ‘নবযুগ’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৯২২ – লিবিয়ার আজিজিয়ায় পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা হয় ১৩৬ ডিগ্রি ফারেনহাইট।
১৯২৩ – দক্ষিণ রোডেশিয়া, বর্তমান জিম্বাবুয়ে, যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত হয়।
১৯২৪ – চীনে গৃহযুদ্ধ বাঁধে।
১৯৩৩ – লিও সিলার্ড লন্ডনের সাউদাম্পটন রোতে ট্রাফিক সিগন্যালের জন্য অপেক্ষার সময় পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়ার ধারণা উদ্ভাবন করেন।
১৯৩৮ – অ্যাডলফ হিটলার চেকোস্লোভাকিয়ার সুদেতেনল্যান্ড অঞ্চলের জার্মানদের জন্য স্বায়ত্তশাসন দাবি করেন।
১৯৪০ – বাকিংহাম প্যালেসে বোমাবর্ষণ করে জার্মানি।
১৯৪০ – ফ্রান্সের লাস্কোতে গুহাচিত্র আবিষ্কৃত হয়।
১৯৪০ – যুক্তরাষ্ট্রে হারকিউলিস পাউডার কারখানা দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ২০০ জনের বেশি আহত হন।
১৯৪১ – মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষর।
১৯৪১ – মস্কোতে প্রথমবারের মতো জার্মান বাহিনী বোমা বর্ষণ করে।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: বেসামরিক, মিত্র সৈন্য ও ইতালীয় যুদ্ধবন্দী বহনকারী আরএমএস ল্যাকোনিয়া পশ্চিম আফ্রিকার উপকূলে টর্পেডোর আঘাতে ডুবে যায়।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: গুয়াদালকানাল অভিযানে এডসনের রিজের যুদ্ধ শুরু হয়।
১৯৪৩ – জার্মানি মুসোলিনিকে বন্দীদশা থেকে মুক্ত করে।
১৯৪৩ – জেনারেল চিয়াং কাইশেক চীনা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হন।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে লন্ডনে যুক্তরাষ্ট্র, বৃটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: অক্ষশক্তির দখল থেকে যুগোস্লাভিয়ার মুক্তি অব্যাহত থাকে, পশ্চিম সার্বিয়ার বায়িনা বাশতা মুক্ত হয়।
১৯৪৮ – ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করতে হায়দ্রাবাদে সেনাবাহিনীকে প্রবেশের অনুমতি দেন।
১৯৫৩ – মার্কিন সিনেটর ও ভবিষ্যৎ রাষ্ট্রপতি জন এফ. কেনেডি জ্যাকুলিন লি বোভিয়ারকে নিউপোর্টে বিয়ে করেন।
১৯৫৮ – জ্যাক কিলবি টেক্সাস ইনস্ট্রুমেন্টসে কর্মরত অবস্থায় প্রথম কার্যকর ইন্টিগ্রেটেড সার্কিট প্রদর্শন করেন।
১৯৫৯ – সোভিয়েত মহাকাশযান লুনিক-২ চাঁদে অবতরণ করে।
১৯৫৯ – যুক্তরাষ্ট্রে প্রথম নিয়মিত রঙিন টেলিভিশন অনুষ্ঠান বোনানজা সম্প্রচার শুরু হয়।
১৯৬১ – পরমাণু পরীক্ষা বিরোধী বার্ট্রান্ড রাসেল ও আর্নল্ড ওয়েস্কার গ্রেফতার হন।
১৯৬১ – আফ্রিকান ও মালাগাসি ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।
১৯৬১ – মরক্কোর রাবাতে রাবাত-সালে বিমানবন্দরের কাছে এয়ার ফ্রান্স ফ্লাইট ২০০৫ বিধ্বস্ত হয়ে ৭৭ জন নিহত হন।
১৯৬২ – মার্কিন রাষ্ট্রপতি জন এফ. কেনেডি রাইস বিশ্ববিদ্যালয়ে তার বিখ্যাত “উই চুজ টু গো টু দ্য মুন” ভাষণ দেন।
১৯৬৬ – নাসার জেমিনি কর্মসূচির উপান্তিম মিশন জেমিনি ১১ উৎক্ষেপণ করা হয়।
১৯৬৯ – ফিলিপাইন এয়ার লাইন্স ফ্লাইট ১৫৮ ফিলিপাইনের অ্যান্টিপোলোতে বিধ্বস্ত হয়ে ৪৫ জন নিহত হন।
১৯৭০ – ডসন’স ফিল্ড ছিনতাই: পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সন্ত্রাসীরা জর্ডানের জারকায় তিনটি ছিনতাইকৃত বিমান উড়িয়ে দেয়।
১৯৭৪ – সামরিক অভ্যুত্থানে ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসি ক্ষমতাচ্যুত হন।
১৯৭৫ – ব্রিটেনে নগ্ন দৌড়ের ঘটনা দেখা দেয়।
১৯৭৫ – ব্রিটিশ কমনওয়েলডের রাগবির ফাইনাল খেলা চলছিল।
১৯৭৭ – দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী কর্মী স্টিভ বিকো পুলিশ হেফাজতে মারা যান।
১৯৮০ – তুরস্কে সেনা অভ্যুত্থান হয়।
১৯৮৩ – যুক্তরাষ্ট্রের কানেটিকাটের ওয়েস্ট হার্টফোর্ডে ওয়েলস ফার্গো ডিপোতে লস মাচেতেরোস প্রায় ৭ মিলিয়ন ডলার ডাকাতি করে।
১৯৮৩ – সোভিয়েত ইউনিয়ন কোরিয়ান এয়ার লাইনস ফ্লাইট ০০৭ ধ্বংসের নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দেয়।
১৯৮৪ – ডোয়াইট গুডেন বেসবলে রুকি হিসেবে এক মৌসুমে ২৭৬ স্ট্রাইকআউট করে রেকর্ড গড়েন।
১৯৮৮ – হ্যারিকেন গিলবার্ট জ্যামাইকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।
১৯৯০ – মস্কোয় দুই জার্মানির একত্রীকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯০ – চীনের মূল ভূখণ্ড ও তাইওয়ানের রেড ক্রস সংস্থা কিনমেন চুক্তি স্বাক্ষর করে।
১৯৯১ – হংকংয়ের ছিডে বিমানবন্দরে হংকংয়ের ইতিহাসে সবচেয়ে বড় টাকা ছিনতাই ঘটনা ঘটে।
১৯৯১ – নাসা আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ স্যাটেলাইট স্থাপনের জন্য স্পেস শাটল ডিসকভারি এসটিএস-৪৮ মিশনে উৎক্ষেপণ করে।
১৯৯২ – নাসা স্পেস শাটল এন্ডেভার এসটিএস-৪৭ মিশনে উৎক্ষেপণ করে, এতে প্রথম আফ্রিকান-আমেরিকান নারী মে জেমিসন, প্রথম জাপানি নাগরিক মামোরু মোহরি মহাকাশে যান।
১৯৯২ – পেরুর বিশেষ বাহিনী শাইনিং পাথের নেতা আবিমায়েল গুজমানকে গ্রেফতার করে।
১৯৯৩ – যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরাইল ও পিএলও ফিলিস্তিনিদের মধ্যে সীমিত স্বায়ত্বশাসন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৩ – জাপানের উত্তরাঞ্চলের ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে ১৯৬ জন মারা যান।
১৯৯৩ – নাসা স্পেস শাটল ডিসকভারি এসটিএস-৫১ মিশনে উৎক্ষেপণ করে।
১৯৯৪ – ফ্রাঙ্ক ইউজিন কর্ডার একটি ছোট সেসনা বিমান নিয়ে হোয়াইট হাউসের দক্ষিণ লনে বিধ্বস্ত হন।
১৯৯৫ – শ্রীলঙ্কায় এক বিমান দুর্ঘটনায় ৭৫ জন নিহত হন।
১৯৯৮ – বুরকিনো যশো স্থলমাইন নিষিদ্ধ চুক্তিতে স্বাক্ষর করে।
১৯৯৮ – ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়, সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে। ম্যাচটি সারা বিশ্বে ১.৭ বিলিয়ন লোক প্রত্যক্ষ করে।
১৯৯৯ – শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আগমন।
২০০০ – তুরস্কে ভূমিকম্পে ১০৮ জনের মৃত্যু।
২০০১ – পূর্ব তিমুরে পার্লামেন্ট সদস্যরা শপথ গ্রহণ করেন। গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে গঠিত এটাই প্রথম পার্লামেন্ট।
২০০১ – অস্ট্রেলিয়ার প্রথম বাণিজ্যিক আন্তঃরাজ্য বিমান সংস্থা আনসেট অস্ট্রেলিয়া দেউলিয়া হয়ে যায়।
২০০২ – চট্টগ্রামের বহদ্দারহাটে সংঘর্ষে ৮ ছাত্রলীগ নেতা নিহত।
২০০৩ – যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভুল করে আট ইরাকি পুলিশকে হত্যা করে।
২০০৩ – জাতিসংঘ লিবিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।
২০০৩ – টাইফুন মায়েমি দক্ষিণ কোরিয়ার বুসানে আঘাত হানে।
২০০৫ – ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাত: গাজা থেকে ইসরায়েলের বিচ্ছিন্নতা সম্পন্ন হয়।
২০০৭ – ফিলিপাইনের সাবেক রাষ্ট্রপতি জোসেফ এস্ত্রাদা লুণ্ঠনের দায়ে দোষী সাব্যস্ত হন।
২০০৭ – ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৮.৪ ও ৭.৯ মাত্রার দুটি ভূমিকম্পে ২৫ জন নিহত ও ১৬১ জন আহত হন।
২০০৮ – দিল্লীতে এক সিরিজ বোমা হামলায় ৩০ নিহত ও ১৩০ জন আহত হয়।
২০০৮ – লস অ্যাঞ্জেলেসে চ্যাটসওয়ার্থ ট্রেন সংঘর্ষে ২৫ জন নিহত হন।
২০১২ – পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি এয়ার ফ্লাইট ২৫১ পালানা বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হন।
২০১৩ – নাসা নিশ্চিত করে যে ভয়েজার ১ প্রথম মানবনির্মিত বস্তু হিসেবে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করেছে।
২০১৪ – নাইজেরিয়ায় টি. বি. জোশুয়া পরিচালিত সিনাগগ চার্চ ভবন ধসে ১১৫ জন নিহত হন।
২০২১ – সাইবেরিয়ান লাইট এভিয়েশন ফ্লাইট ৫১ কাজাচিনস্কোয়ে বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হন।
জন্ম
৭৮৬ - আব্বাসীয় খলিফা আল মামুন ইবনে হারুন।
১০৮৭ - বাইজেনটাইন সম্রাট জন দ্বিতীয় কমনেনাস।
১৬৯৪ - কোরিয়ার শাসক ইয়ংজো জোসেওন।
১৮৬৫ - আফ্রো-আমেরিকান বিজ্ঞানী জর্জ ওয়াশিংটন কার্ভার।
১৮৮৬ - রবার্ট রবিনসন, নোবেলজয়ী ইংরেজ রসায়নবিদ।
১৮৮৭ - রসায়নে নোবেলজয়ী [১৯৩৯] সুইস বিজ্ঞানী পিওপোল্ড রুৎসিকা।
১৮৯৪ - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জনপ্রিয় বাঙালী কথাসাহিত্যিক।(মৃ.০১/১১/১৯৫০)
১৮৯৭ - এরিন জুলিও কুরি, প্রখ্যাত ফরাসী রসায়ন ও পদার্থবিদ।
১৯১৩ - উইলিস ইউগেন ল্যাম্ব, নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ।
১৯১৩ - জেসি ওয়েন্স, মার্কিন যুক্তরাষ্ট্রের দৌড়বিদ।
১৯১৬ - ওয়েল্সীয় সাহিত্যিক রুয়াল দাল।
১৯২৩ - অরুণাচল বসু একজন বাঙালি কবি এবং অনুবাদক।(মৃ.২৪/০৭/১৯৭৫)
১৯৩১ - নিমাইসাধন বসু, বিশিষ্ট বাঙালি ইতিহাসবিদ।(মৃ.১৭/০৮/২০০৪) [১]
১৯৩৭ -
ললিতা চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র, নাট্যমঞ্চ, যাত্রাভিনেত্রী। (মৃ.২০১৮)
লিওনেল জস্প্যাঁ, ফ্রান্সের প্রধানমন্ত্রী।
১৯৭৩ - ইতালীয় ফুটবলার ফাভিয়ো কানাভারো।
১৯৭৭ - নাথান ব্রাকেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটার।
১৯৮৯ - জার্মান ফুটবলার থমাস মুলার।
মৃত্যু
১৫৯৮ - স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ।
১৮৭২ - জার্মান বস্তুবাদী দার্শনিক ল্যুদভিক ফয়েরবাখ।
১৯০২ - ইতালির সন্ত জোহানেস গোয়ালবার্তাস।
১৯৮১ - ইউজিনিও মন্তাল, নোবেলজয়ী ইতালিয় কবি ও গল্পকার।
১৯৯১ - ইরানের বিশিষ্ট মনীষী আল্লামা সাইয়্যেদ তাহের সাইয়্যেদযাদেহ হাশেমী।
১৯৯২ - মল্লিকার্জুন মনসুর, সংগীতশিল্পী
১৯৯২ - অ্যান্থনি পারকিন্স, মার্কিন অভিনেতা। (জ. ১৯৩২)
২০০৯ - শাহ আবদুল করিম, বাংলাদেশি বাউল গানের শিল্পী। (জ. ১৯১৬)
২০১৪ - প্রণোদিত প্রজননের জনক ড.হীরালাল চৌধুরী,প্রখ্যাত ভারতীয় বাঙালি মৎসবিজ্ঞানী।(জ.২১/১১/১৯২১)
২০২৪ - সীতারাম ইয়েচুরি,ভারতীয় রাজনীতিবিদ ও ভারতের কমিউনিস্ট পার্টির নেতা ও পরবর্তীতে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক হন। (জ.১৯৫২)
ছুটি ও অন্যান্য
বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস, (সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবারে পালিত হয়)
বিশ্ব মনোসংযোগ দিবস ৷
আন্তর্জাতিক দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা দিবস
বাংলাদেশ সময়: ০:২০:৩৫ ১৬ বার পঠিত