চরভদ্রাসনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » চরভদ্রাসনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬



চরভদ্রাসনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে ডেঙ্গুর বিস্তার রোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় চরভদ্রাসন উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দেশব্যাপী একযোগে পরিচালিত তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে চরভদ্রাসনে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

এদিন সকাল ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪ জেলা ও ৫০৩টি উপজেলার সংশ্লিষ্টরা এ উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন। উদ্বোধনকালে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য দিকনির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা, বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বিভিন্ন পাত্র ও স্থানে জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য সমাজের প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজ নিজ বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে। সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্থানীয় পর্যায়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:৩৯:২৩   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
চরভদ্রাসনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন
সদরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬-এর উদ্বোধন
সরিষাবাড়ীতে ৯৬ ব্যাচের ৩০ বছরপূর্তি স্মরণীয় নৌ-ভ্রমণ ও মিলনমেলা
আলফাডাঙ্গায় কবরস্থানের পাশে জীবনের ঠিকানা খুঁজছেন নদীভাঙনের শিকাররা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ