সদরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬-এর উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬-এর উদ্বোধন
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬



সদরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬-এর উদ্বোধন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় সদরপুর উপজেলা পরিষদ চত্বরে এ অভিযানের আয়োজন করা হয়। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্দ্বোধন করেন।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

অভিযান শেষে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

সভা শেষে উপজেলার বিভিন্ন স্থানে মেশিনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধক ওষুধ বা মশা নিধনকারী তরল ছিটানো হয়।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:০৮   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
চরভদ্রাসনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন
সদরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬-এর উদ্বোধন
সরিষাবাড়ীতে ৯৬ ব্যাচের ৩০ বছরপূর্তি স্মরণীয় নৌ-ভ্রমণ ও মিলনমেলা
আলফাডাঙ্গায় কবরস্থানের পাশে জীবনের ঠিকানা খুঁজছেন নদীভাঙনের শিকাররা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ