কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ

প্রথম পাতা » কিশোরগঞ্জ » কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
শনিবার, ২৩ মে ২০২৬



কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ

জেলায় পাকুন্দিয়া উপজেলায় আজ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণের সঠিক ও যথাসময়ে ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস-এর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলী আকবর, উপজেলা ভেটেরিনারি সার্জন তামান্না দিলশাদ রিমি প্রমুখ বক্তব্য রাখেন।

এ প্রশিক্ষণ কর্মসূচীতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধি, মাংস ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে কোরবানির পশু সঠিক পদ্ধতিতে জবাই, চামড়া সংরক্ষণের কার্যকর উপায় এবং চামড়ার গুণগত মান বজায় রাখতে যথাসময়ে লবণ প্রয়োগের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও কোরবানির পশুর চামড়ার অপচয় রোধ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে অংশগ্রহণকারীদের বিভিন্ন পরামর্শ দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪১:৩০   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী
চোরাই পথে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না : জামায়াত আমির
যারা ইনসাফের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতায় ঠিকে থাকবে : সাদিক কায়েম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ