রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সদরপুরে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬



সদরপুরে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে ফরিদপুরের সদরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে কৃতি এই শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং সংবর্ধিত শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আজকের এই মেধাবী মুখগুলোই আগামীর দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রতিটি যুগোপযোগী পদক্ষেপে বর্তমান সরকার সবসময় পাশে রয়েছে।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, কঠোর পরিশ্রম ও সাধনার ফলেই শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করেছে। এই ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে তাদের আরও বেশি মনোযোগী হতে হবে।

আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সংবর্ধনাপত্র তুলে দেন অতিথিরা। সফলতার এই স্বীকৃতি পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে।

বাংলাদেশ সময়: ২০:৩৮:৩৫   ৪ বার পঠিত