সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: পেটের ভেতর ও শরীরে লুকিয়ে আনা ৪৫০০ পিস ইয়াবাসহ আটক ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: পেটের ভেতর ও শরীরে লুকিয়ে আনা ৪৫০০ পিস ইয়াবাসহ আটক ৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: পেটের ভেতর ও শরীরে লুকিয়ে আনা ৪৫০০ পিস ইয়াবাসহ আটক ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই নারী ও এক পুরুষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় পুলিশ চেকপোস্টে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে চলাচলকারী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতারবাড়ী মকডিল গ্রামের আঃ সাত্তারের স্ত্রী মোছাঃ ফাতেমা (৪৫), একই উপজেলার ইলিশিয়া লাল ব্রীজ এলাকার নিজাম উদ্দিনের স্ত্রী মোছাঃ খালেদা (৩৩) এবং টেকনাফ উপজেলার নোয়াখালী পাড়া গ্রামের মৃত ফরিদ উল্যার ছেলে আয়াছ (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পুলিশ সুপার (পিপিএম) জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের বিস্তারিত জানিয়ে পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব তারেক আল মেহেদীর নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোহাম্মদ সফি উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচরস্থ বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে মহাসড়কে একটি চেকপোস্ট বসান।

ভোর আনুমানিক সাড়ে ৪টায় কক্সবাজার থেকে ঢাকাগামী ‘সৌদিয়া পরিবহন’-এর একটি বাসে তল্লাশিকালে মোছাঃ ফাতেমা ও মোছাঃ খালেদা নামের দুই নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে নারী পুলিশ কনস্টেবলদের মাধ্যমে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের শরীরে বিশেষভাবে কালো পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এর কিছুক্ষণ পর, ভোর সাড়ে ৫টার দিকে একই স্থানে টেকনাফ থেকে ঢাকাগামী অপর একটি বাসে তল্লাশিকালে আয়াছ নামের এক যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পেটের ভেতর করে ইয়াবা পরিবহনের কথা স্বীকার করেন। পরে বিশেষ প্রক্রিয়ায় তার পায়ুপথ দিয়ে ১০টি প্যাকেটে লুকিয়ে রাখা আরও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোনারগাঁও থানা পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে মোট ৪,৫০০ পিস ইয়াবা বাজেয়াপ্ত করা হয়েছে। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে আরও জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের নিয়মিত অভিযান এবং মহাসড়কে এই ধরণের সারপ্রাইজ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:২১   ২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: পেটের ভেতর ও শরীরে লুকিয়ে আনা ৪৫০০ পিস ইয়াবাসহ আটক ৩
জামালপুরে যৌনপল্লীতে সাড়ে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ সিয়াম ৭ দিন পর ঢাকা থেকে উদ্ধার: পুলিশ জানায় স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ডিবি অভিযান: বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১৪০
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
স্টার ট্রেক, এক্স-মেন তারকা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন
কাউখালীতে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা
প্রধানমন্ত্রীর জাপান সফর ঐতিহাসিক অর্জন : রিজভী
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শ্রমবাজার ও রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব ফেলবে— সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ