
জামালপুর প্রতিনিধি: জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহম্মেদ হোস্টেলের আউটডোর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বৃষ্টির সময় শিক্ষার্থীরা মরদেহটি ঝুলতে দেখে পুলিশে খবর দেন।
নিহতের আনুমানিক বয়স ২৫ বছর। তিনি উক্ত হলের আবাসিক শিক্ষার্থী নন এবং স্থানীয় বাসিন্দারাও তার পরিচয় শনাক্ত করতে পারেননি।
মুষলধারে বৃষ্টির মধ্যে ঝুলন্ত মরদেহটি দেখতে পেয়ে শিক্ষার্থীরা দ্রুত পুলিশকে ফোন করে বিষয়টি জানান।
হোস্টেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। নিহত যুবক হলের শিক্ষার্থী নন। কীভাবে এবং কেন তিনি সেখানে এসেছিলেন, তা পুলিশি তদন্তের পর জানা যাবে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২৩:৫৮:২৫ ৩ বার পঠিত