![]()
আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার । ৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়
ঘটনাবলি
৮১ – ভাই টাইটাসের মৃত্যুর পর ডোমিশিয়ান রোমান সাম্রাজ্যের সম্রাট হন।
৭৮৬ – আল হাদির মৃত্যুর পর তার ভাই হারুন অর রশিদ আব্বাসীয় খলিফা নিযুক্ত হন।
৯১৯ – আইল্যান্ডব্রিজের যুদ্ধ: ভাইকিংদের বিরুদ্ধে যুদ্ধে আয়ারল্যান্ডের উচ্চ রাজা নিহত হন।
১১১৫ – সারমিনের যুদ্ধে রজার অফ সালের্নোর ক্রুসেডার বাহিনী সেলজুক বাহিনীকে পরাজিত করে।
১১৮০ – গেনপেই যুদ্ধ: ইশিবাশিয়ামার যুদ্ধে মিনামোতো বংশের মিনামোতো নো ইয়োরিতোমো তাইরা বংশের কাছে পরাজিত হন।
১২২৬ – ফ্রান্সের আভিগননে ক্যাথলিক চার্চের নিরবচ্ছিন্ন ইউক্যারিস্ট আরাধনার প্রথা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
১৩৮৯ – ওসমানিয় সৈন্যরা বাল্টিক অঞ্চলের সার্বিয়া অধিগ্রহণ করেন।
১৪০২ – হোমিলডন হিলের যুদ্ধে ইংরেজ তীরন্দাজদের হাতে স্কটিশ বাহিনী বিধ্বস্ত হয়।
১৬৮২ – ওয়েলসের অন্যতম প্রাচীন বিদ্যালয় বিশপ গোর স্কুল প্রতিষ্ঠিত হয়।
১৬৮৫ – মোরিয়ান যুদ্ধ: কালামাতার যুদ্ধে ভেনিসীয় বাহিনী উসমানীয় সাম্রাজ্যের বাহিনীকে পরাজিত করে।
১৭২৩ – গ্র্যান্ড মাস্টার আন্তোনিও ম্যানোয়েল দে ভিলহেনা মাল্টায় ফোর্ট মানোয়েলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১৭৪১ – জর্জ ফ্রিডরিখ হ্যান্ডেল তার অরাটোরিও মেসায়া সম্পন্ন করেন।
১৭৫২ – ব্রিটিশ সাম্রাজ্য গ্রেগরীয় বর্ষপঞ্জি গ্রহণ করে এবং এগারো দিন বাদ দেয়।
১৭৬৩ – পন্টিয়াকের যুদ্ধের সময় ডেভিলস হোলের যুদ্ধে সেনেকা যোদ্ধারা ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে।
১৭৮২ – আমেরিকান বিপ্লবী যুদ্ধ: ভারপ্ল্যাঙ্কস পয়েন্টে জর্জ ওয়াশিংটন ফরাসি সৈন্যদের পরিদর্শন করেন।
১৭৯১ – পোপের রাজ্য আভিগনন বিপ্লবী ফ্রান্সের কাছে হারায়।
১৮০৪ – আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুন ব্যবহার করা হয়।
১৮০৮ – ফিনিশ যুদ্ধ: ওরাভাইসের যুদ্ধে রুশ বাহিনী সুইডিশ বাহিনীকে পরাজিত করে।
১৮১২ – রাশিয়ার রাজধানী মস্কোয় পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি ভয়াবহ অগ্নীসংযোগের ঘটনা ঘটে।
১৮১৪ – ফ্রান্সিস স্কট কি ফোর্ট ম্যাকহেনরি রক্ষার উপর কবিতা রচনা করেন, যা পরে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত হয়।
১৮২৯ – উসমানীয় সাম্রাজ্য রাশিয়ার সাথে অ্যাড্রিয়ানোপলের চুক্তি স্বাক্ষর করে, রুশ-তুর্কি যুদ্ধের অবসান ঘটে।
১৮৪৬ – জঙ্গ বাহাদুর ও তার ভাইয়েরা কোট হত্যাকাণ্ডে নেপালের প্রাসাদের প্রায় ৪০ জন সদস্যকে হত্যা করেন।
১৮৬২ – আমেরিকান গৃহযুদ্ধ: সাউথ মাউন্টেনের যুদ্ধ সংঘটিত হয়।
১৮৬৭ – কার্ল মার্ক্সের দাস কাপিটাল প্রকাশিত হয়।
১৯০১ – মার্কিন রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাককিনলি নিহত হন এবং থিওডোর রুজভেল্ট রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৯১১ – রুশ প্রধানমন্ত্রী পিওতর স্তোলিপিন কিয়েভে আততায়ীর গুলিতে আহত হন।
১৯১৪ – রয়্যাল অস্ট্রেলিয়ান নৌবাহিনীর প্রথম সাবমেরিন এইচএমএএস এই১ পাপুয়া নিউ গিনির কাছে সমুদ্রে নিখোঁজ হয়।
১৯১৭ – রাশিয়াকে রিপাবলিক ঘোষণা করা হয়।
১৯৩৬ – ফরাসি সমাজতন্ত্রী জঁ জোরেসের হত্যাকারী রাউল ভিলাঁ ইবিজায় নিহত হন।
১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: এস্তোনিয়ার তাল্লিনে পোলিশ সাবমেরিন ওআরপি ওজেল আটককে কেন্দ্র করে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়।
১৯৪০ – ইপ হত্যাকাণ্ড: হাঙ্গেরীয় সেনাবাহিনী রোমানিয়ার ইপ গ্রামে ১৫৮ জন বেসামরিক নাগরিককে হত্যা করে।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ওয়েহরমাখট গ্রিসের ভিয়ানোস অঞ্চলে প্রতিশোধমূলক অভিযান শুরু করে।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: মাস্ট্রিখট নেদারল্যান্ডসের প্রথম মুক্ত হওয়া শহরে পরিণত হয়।
১৯৪৮ – অপারেশন পোলোর অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনী ঔরঙ্গাবাদ দখল করে।
১৯৪৯ – ড. অ্যাডেনর জার্মানির প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন।
১৯৫৪ – সোভিয়েত ইউনিয়ন তোৎস্কোয়ে গ্রামের কাছে গোপন পারমাণবিক পরীক্ষা চালায়।
১৯৫৮ – যুদ্ধ-পরবর্তী প্রথম দুটি জার্মান রকেট মোর রকেট উচ্চ বায়ুমণ্ডলে পৌঁছায়।
১৯৫৯ – প্রথম মহাশূন্যযান সোভিয়েতের লুনিক-২ চাঁদে অবতরণ করে।
১৯৬০ – অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কাউন্ট্রিস (ওপেক) প্রতিষ্ঠিত হয়।
১৯৬০ – কঙ্গো সংকট: মোবুতু সেসে সেকো সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন।
১৯৭৫ – প্রথম মার্কিন সাধু এলিজাবেথ অ্যান সেটনকে পোপ ষষ্ঠ পল সন্ত হিসেবে ঘোষণা করেন।
১৯৭৯ – আফগানিস্তানের রাষ্ট্রপতি নূর মোহাম্মদ তারাকি সামরিক অভ্যুত্থানে নিহত হন।
১৯৮২ – লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল নিহত হন।
১৯৮৪ – জো কিটিঙ্গার একা গ্যাস বেলুনে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন।
১৯৮৫ – মালয়েশিয়ার দীর্ঘতম সেতু পেনাং সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
১৯৮৯ – এফ ডব্লু ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৯২ – বসনিয়া ও হার্জেগোভিনার সাংবিধানিক আদালত হার্জেগ-বসনিয়াকে অবৈধ ঘোষণা করে।
১৯৯৩ – লুফথানসা ফ্লাইট ২৯০৪ ওয়ারশ বিমানবন্দরে দুর্ঘটনায় পতিত হয়।
১৯৯৪ – ধর্মঘটের কারণে মেজর লিগ বেসবলের বাকি মৌসুম বাতিল হয়।
১৯৯৫ – কলকাতায় পাতাল রেল চালু হয়।
১৯৯৭ – ভারতের মধ্যপ্রদেশে আহমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস দুর্ঘটনায় পতিত হয়।
১৯৯৮ – এমসিআই কমিউনিকেশনস ও ওয়ার্ল্ডকম একীভূত হয়ে এমসিআই ওয়ার্ল্ডকম গঠন করে।
১৯৯৯ – কিরিবাতি, নাউরু ও টোঙ্গা জাতিসংঘে যোগ দেয়।
২০০০ – মাইক্রোসফট উইন্ডোজ এমই (ME) বাজারে ছাড়ে।
২০০১ – ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে ১১ সেপ্টেম্বরের হামলার নিহতদের জন্য জাতীয় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
২০০২ – টোটাল লিনহাস এরিয়াস ফ্লাইট ৫৫৬১ ব্রাজিলে বিধ্বস্ত হয়।
২০০৩ – ইউরোপীয় ইউনিয়নে এস্তোনিয়ার অন্তর্ভুক্তি অনুমোদিত হয়।
২০০৩ – গিনি-বিসাউয়ে রাষ্ট্রপতি কুম্বা ইয়ালা সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন।
২০০৭ – আর্থিক সংকটের প্রাক্কালে যুক্তরাজ্যে নর্দার্ন রক ব্যাংকে ব্যাংক রান শুরু হয়।
২০০৮ – এরোফ্লট ফ্লাইট ৮২১ রাশিয়ার পার্মে বিধ্বস্ত হয়।
২০১৫ – প্রথম মহাকর্ষীয় তরঙ্গ পর্যবেক্ষণ করা হয়।
২০১৯ – ইয়েমেনের হুছি বিদ্রোহীরা সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দায় স্বীকার করে।
২০২২ – রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহ বাকিংহাম প্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার হলে নেওয়া হয়।
জন্ম
১৭৬৯ - আলেকজান্ডার ফন হুমবোল্ড্ট্, জার্মানীর খ্যাতনামা সমাজ বিজ্ঞানী।
১৭৯১ - ফ্রান্ৎস বপ, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৮৬৪ - রবার্ট সেসিল, চেলউডের ১ম ভিসকাউন্ট সেসিল, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজি আইনজীবী ও রাজনীতিবিদ।
১৮৭১ - ইয়োসেফ ব্লক, জার্মান সমাজতন্ত্রবাদী সাংবাদিক।
১৮৮৮ - অনুকূলচন্দ্র ঠাকুর, বাঙালি ধর্ম সংস্কারক।(মৃ.২৬/০১/১৯৬৯)
১৯০৯ - সুবোধ ঘোষ, ভারতীয় বাঙালি লেখক ও বিশিষ্ট কথাসাহিত্যিক।( মৃ.১০/০৩/১৯৮০)
১৯১৩ - জাকোব আর্বেঞ্জ, গুয়াতেমালার বিশিষ্ট বিপ্লবী ও ভূমিসংস্কার আন্দোলনের পুরোধা।
১৯২০ - লরেন্স রবার্ট ক্লাইন, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ।
১৯২৮ - আলবের্তো কোর্দা, কিউবান আলোকচিত্র শিল্পী।
১৯৩৬ - ফরিদ মুরাদ, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও ফার্মাকোলজিস্ট।
১৯৪১ - রাম চাঁদ গোয়ালা, বাংলাদেশের প্রথম বাম-হাতি স্পিনার। (মৃ. ২০২০)
১৯৪৭ - স্যাম নিইল, আইরিশ নিউজিল্যান্ড অভিনেতা ও পরিচালক।
১৯৫৬ - কোস্তাস কারামানলিসের, গ্রিক আইনজীবী, রাজনীতিবিদ ও ১৮১ তম প্রধানমন্ত্রী।
১৯৬৫ - দিমিত্রি মেদভেদেভ, রাশিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় রাষ্ট্রপতি।
১৯৮৪ - আয়ুষ্মান খুরানা, ভারতীয় অভিনেতা
১৯৮৫ - আয়া উয়েটো, জাপানি অভিনেত্রী ও গায়ক।
১৯৮৮ - কার্স্টেন হাগলুন্ড, আমেরিকান মডেল, ২০০৮ মিস আমেরিকা।
মৃত্যু
১৩২১ - দান্তে আলিগিয়েরি, ইতালিয় কবি।
১৬৩৮ - জন হার্ভার্ড, ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান মন্ত্রী ও সমাজসেবী।
১৭১২ - জিওভান্নি ডোমেনিকো ক্যাসিনি, ইতালীয় ফরাসি গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও প্রকৌশলী।
১৮৫১ - জেমস ফেনিমরে কুপার, আমেরিকান সৈন্য ও লেখক।
১৯০১ - উইলিয়াম ম্যাকিন্লি, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি। (জ. ১৮৪৩)
১৯১৬ - হোসে এচেগারাই, নোবেল পুরস্কার বিজয়ী স্প্যানিশ প্রকৌশলী, গণিতবিদ ও নাট্যকার।
১৯২৭ - ইসাডোরা ডানকান, খ্যাতনাম্নী মার্কিন নৃত্যশিল্পী।(জ.১৮৭৭)
১৯৩৭ - থমাস গেরিজ মাশারেক, অস্ট্রীয়-চেক রাজনীতিবিদ, সমাজকর্মী, দার্শনিক ও চেকোস্লোভাকিয়ার প্রথম রাষ্ট্রপতি।
১৯৪০ - নীরদাকান্ত লাহিড়ী চৌধুরী, খ্যাতনামা সেতারবাদক। (জ.১৯০০)
১৯৭০ - রুডলফ করেনাপ, জার্মান দার্শনিক।
১৯৭১ - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক। (জ.২৩/০৮/ ১৮৯৮)
১৯৭৪ - ওয়ারেন হুল, আমেরিকান অভিনেতা ও গায়ক।
১৯৭৫ -নরেন্দ্রনাথ মিত্র, বাংলা ভাষার অন্যতম ঔপন্যাসিক ও গল্পলেখক।(জ.৩০/০১/১৯১৬)
১৯৭৯ - নূর মোহাম্মদ তারাকি, আফগান সাংবাদিক, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
১৯৮২ - বাসির গামায়েল, লেবাননের রাষ্ট্রপতি।
১৯৮৪ - জ্যানেট গেনর, মার্কিন অভিনেত্রী ও চিত্রশিল্পী। (জ. ১৯০৬)
২০০৫ - ভ্লাদিমির ভল্কঅফ, ফরাসি লেখক।
২০১২ - ডন বিননি, নিউজিল্যান্ড চিত্রশিল্পী।
২০২০ - বাংলাদেশের বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু।
২০২০ - মহিউদ্দিন বাহার, বাংলাদেশী টেলিভিশন ব্যক্তিত্ব অভিনেতা ও সরকারি কর্মকর্তা।
ছুটি ও অন্যান্য
হিন্দি দিবস। (ভারত)
বাংলাদেশ সময়: ০:০৯:৩৮ ১ বার পঠিত