চরভদ্রাসন বাজারে ফুটপাত দখলমুক্ত রাখতে ফুটপাতে মার্কিং ও অভিযান জরুরি

প্রথম পাতা » ছবি গ্যালারী » চরভদ্রাসন বাজারে ফুটপাত দখলমুক্ত রাখতে ফুটপাতে মার্কিং ও অভিযান জরুরি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬



চরভদ্রাসন বাজারে ফুটপাত দখলমুক্ত রাখতে ফুটপাতে মার্কিং ও অভিযান জরুরি

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন বাজারে পরিচ্ছন্নতা ফিরিয়ে আনা এবং ফুটপাত ও অলিগলি দখলমুক্ত রাখার দাবিতে সচেতনতা বাড়ছে। উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বাজার বণিক সমিতি ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর ধারাবাহিক উদ্যোগ ও প্রচারণায় বাজারের বিভিন্ন স্থানে দৃশ্যমান পরিবর্তন এলেও তা স্থায়ী করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ সফার আলী এবং বাজার বণিক সমিতির সভাপতি আলমগীর মোল্লার নির্দেশনা ও ক্যাবের ধারাবাহিক প্রচারণার ফলে বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা অব্যবস্থাপনা কমেছে। কিছুটা দখলমুক্ত হয়েছে ফুটপাত ও চলাচলের পথ। এতে সাধারণ ক্রেতা ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

তবে স্থানীয়দের অভিযোগ, ফুটপাত কিছুটা দখলমুক্ত হওয়ার পর আবারও ধীরে ধীরে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। কোথাও কোথাও দোকানের সামনে পণ্যসামগ্রী রাখা এবং চলাচলের জায়গা ব্যবহার করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফলে সাময়িকভাবে দখলমুক্ত করার পাশাপাশি এর স্থায়ী সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।

সচেতন মহলের দাবি, বাজারের ফুটপাত ও চলাচলের নির্ধারিত জায়গাগুলো মার্কিং করে দেওয়া হলে কোন অংশ পথচারীদের জন্য নির্ধারিত এবং কোন অংশে ব্যবসা করা যাবে—তা স্পষ্ট হবে। পাশাপাশি মার্কিং করা জায়গা যাতে কেউ দখল বা পণ্যসামগ্রী দিয়ে সংকুচিত করতে না পারে, সেজন্য নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা প্রয়োজন।

বিশেষ করে দোকানের সামনে মালামাল রাখা, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং রাস্তাঘাট ও অলিগলিতে ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা বন্ধে ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শুধু এককালীন অভিযান পরিচালনা করলেই হবে না; নিয়মিত অভিযান, নির্ধারিত জায়গায় মার্কিং এবং ব্যবসায়ীদের সচেতনতা—এই তিনটি বিষয় নিশ্চিত করা গেলে চরভদ্রাসন বাজারকে স্থায়ীভাবে পরিচ্ছন্ন ও দখলমুক্ত রাখা সম্ভব।

বাংলাদেশ সময়: ১৭:২৭:০৫   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পূর্বশ্যামপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
কালকিনিতে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আলফাডাঙ্গায় স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি
ফরিদপুরে ইউপি ভবন নির্মাণে দাবীতে ভাঙ্গায় ৫ হাজার মানুষের মানববন্ধন
চরভদ্রাসন বাজারে ফুটপাত দখলমুক্ত রাখতে ফুটপাতে মার্কিং ও অভিযান জরুরি
নতুন নেতৃত্বে যুব উলামা কল্যাণ পরিষদ, সভাপতি শামসুল হক সম্পাদক মুস্তাফিজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ