সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ৪০ জন গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ৪০ জন গ্রেপ্তার
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬



সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ৪০ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সিআর ও জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, সামারি ট্রায়ালের অভিযুক্ত, মাদক মামলার আসামি ও বৈষম্যবিরোধী মামলার আসামিসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৬০টি ইয়াবা ট্যাবলেট ও ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৪০ জনের মধ্যে সিআর ও জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পাঁচজন, সামারি ট্রায়ালের অভিযুক্ত ৩০ জন, মাদক মামলায় চারজন এবং বৈষম্যবিরোধী মামলায় একজন রয়েছেন।

ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন আব্দুর রহমান শুভ, মো. জাফর (৩৮), রফিকুর ইসলাম, মো. রনি ও হেলাল গাজী।

সামারি ট্রায়ালের অভিযুক্তরা হলেন আইনুল হক (৩৪), মো. হৃদয় (২৭), মো. মমিন (৪৭), রমজান আলী (৪৩), মানিক সিকদার (২৯), জহিরুল ইসলাম (৪০), বাদল (৬০), সাইফুল ইসলাম (৩০), মোস্তাফিজুর রহমান (৪০), শাহজাহান (৫২), মারুফ (২২), মাসুম প্রকাশ মাছি (৪৫), অলি (২১), মো. নাসির (২৮), মনজু (২৮), জাবের (২২), আফজাল (৪০), মো. রফিক (৩৭), মো. সাইফুল ইসলাম (৪০), মিন্টু (৩২), মো. আবুল হোসেন (৪৯), মো. রিপন (৩৫), মো. ফাহাদ হোসেন (২১), আশরাফুল (২৮), মো. মতিন (৩০), বাবুল পেদা (২৮), মো. রিপন (২০), মো. লিমন খান (৩০), ইসমাইল হোসেন ওরফে শওকত এবং মো. শামীম (৪৮)।

মাদক মামলায় গ্রেপ্তার চারজন হলেন মো. সোহেল রানা (২৫), আমির হোসেন (৪৩), মো. জনি (২৬) ও শাহিদা বেগম (২৩)। তাদের কাছ থেকে ৬০টি ইয়াবা ট্যাবলেট ও ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন মো. খলিলুর রহমান শ্যামল (৫৪)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২১:১০   ২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ সাখাওয়াতের
‘অন্তরে বন্দর’ উদ্বোধন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে পদক্ষেপের নির্দেশ ডিসির
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
‘জেলে গেলে নির্বাচন বন্ধ’, ভোটের আগে আওয়ামী লীগ ছাড়লেন খোকন
মধুখালীতে বাড়ির পাশে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
টানা দ্বিতীয়বার এমির সেরা ড্রামার মুকুট জিতল ‘দ্য পিট’
১৪টি এমি জিতে শীর্ষে ‘উইডোজ বে’
এমির লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন ‘মাদার অব ড্রাগনস’
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ