কালকিনিতে শিক্ষার্থীদের মাঝে হাজারো চারা বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে শিক্ষার্থীদের মাঝে হাজারো চারা বিতরণ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬



কালকিনিতে শিক্ষার্থীদের মাঝে হাজারো চারা বিতরণ

কালকিনি প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে শিক্ষার্থীদের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ সে‌প্টেন্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কিশোর কুমার দাসের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা কৃষি অফিসার সুদীপ বিশ্বাস ও কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আবদুর রহমানসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:৩১   ৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির
পরিবারের সুস্থতা ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় প্রবাসী আকাশ মিয়ার বাসভবনে মিলাদ ও দোয়া
সদরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
বেতন ও কারখানা খোলার দাবিতে ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের অবরোধ
আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করায় সরকারের জোর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ