নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে প্রথম আফসানা পেলেন ল্যাপটপ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে প্রথম আফসানা পেলেন ল্যাপটপ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬



সদরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে প্রথম আফসানা পেলেন ল্যাপটপ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় Climate Resilient Campus Initiative-এর আওতায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আজ নারায়ণগঞ্জ সদর উপজেলায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ২০ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নেন।

সদরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে প্রথম আফসানা পেলেন ল্যাপটপ

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রশিক্ষণে প্রথম স্থান অর্জনকারী মোছা. আফসানা আক্তারের হাতে একটি ল্যাপটপ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ আরও সুগম করবে।

সদরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে প্রথম আফসানা পেলেন ল্যাপটপ

Climate Resilient Campus Initiative-এর এ উদ্যোগ নারায়ণগঞ্জ সদর উপজেলার তরুণদের ডিজিটাল দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে একটি কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সদরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে প্রথম আফসানা পেলেন ল্যাপটপ

বাংলাদেশ সময়: ২০:২৪:১২   ১১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
বেতন ও কারখানা খোলার দাবিতে ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের অবরোধ
আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করায় সরকারের জোর
ক্যানসার চিকিৎসা ব্যবস্থায় আইএইএ সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন বিজ্ঞানমন্ত্রী
ফতুল্লায় চুরি যাওয়া স্বর্ণালংকারের বড় অংশ উদ্ধার, গাড়িচালক গ্রেপ্তার
স্থানীয় সরকার সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সঙ্গে কাজের প্রত্যাশা মন্ত্রীর
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে প্রথম আফসানা পেলেন ল্যাপটপ
ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ সাখাওয়াতের
‘অন্তরে বন্দর’ উদ্বোধন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে পদক্ষেপের নির্দেশ ডিসির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ