সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬



সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ যাবৎকালের সকল গণতান্ত্রিক আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ মঙ্গলবার শহিদ ফারহান ফাইয়াজের ১৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর শেরে বাংলা নগরে শহিদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে দোয়া ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং শহিদ ফারহান ফাইয়াজের পিতা শহিদুল ইসলাম ভূঁইয়া, মাতা ফারহানা দিবা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম।

শহিদদের মহান আত্মত্যাগ ও মূল্যবোধকে ধারণ করে সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, গত ১৫ বছর ধরে জনগণের নিরন্তর ও আপসহীন সংগ্রামের মধ্য দিয়েই আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি, যার সুবাদে আজ সবাই মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে কথা বলতে পারছি।

তিনি বলেন, বর্তমান সরকার একটি বৈষম্যহীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে, যেখানে থাকবে মর্যাদা, ন্যায়বিচার এবং সুশাসন।

অনুষ্ঠানে শহিদ ফারহান ফাইয়াজের স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর পিতা-মাতা আবেগাপ্লুত হয়ে পড়েন, সন্তানের ফেলে যাওয়া স্মৃতি মনে করে তাঁদের কণ্ঠ রুদ্ধ হয়ে এলে পুরো অনুষ্ঠানস্থলে এক হৃদয়স্পর্শী ও নিস্তব্ধতা নেমে আসে।

শহিদ ফারহান ফাইয়াজের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তীতে তাঁর জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।

শহিদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘লাল’ ও ‘সবুজ’ দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দল ‘লাল’- এর খেলোয়াড়দের হাতে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও শহিদ ফারহান ফাইয়াজের পিতা-মাতা চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বীর শহিদ ফারহান ফাইয়াজ (মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া) ছিলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

২০০৭ সালের ১২ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:১০:০৭   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির
পরিবারের সুস্থতা ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় প্রবাসী আকাশ মিয়ার বাসভবনে মিলাদ ও দোয়া
সদরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
বেতন ও কারখানা খোলার দাবিতে ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের অবরোধ
আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করায় সরকারের জোর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ