কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজের নাম পরিবর্তনের উদ্যোগে ক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজের নাম পরিবর্তনের উদ্যোগে ক্ষোভ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬



কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজের নাম পরিবর্তনের উদ্যোগে ক্ষোভ

​কালকিনি প্রতিনিধি:মাদারীপুরের কালকিনিতে দীর্ঘদিনের সুপরিচিত ‘সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ’-এর নাম পরিবর্তনের উদ্যোগে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
​স্থানীয়দের মতে, ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের একক প্রচেষ্টা ও অবদানে তিলে তিলে গড়ে উঠেছিল। অঞ্চলের শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটির অবদান অনস্বীকার্য। তবে সম্প্রতি সরকারি নীতিমালার অংশ হিসেবে কলেজের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম হতাশা প্রকাশ করেছেন।
​অঞ্চলের সচেতন মহল ও সাবেক শিক্ষার্থীরা জানান, ব্যক্তি বা রাজনীতির ঊর্ধ্বে উঠে ভালো কাজের স্বীকৃতি দেওয়া উচিত। শিক্ষা বিস্তারে যার অবদান অপরিসীম, প্রতিষ্ঠানের নাম থেকে তার নাম বাদ দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাদের দাবি, সৈয়দ আবুল হোসেনের নাম বহাল রেখেই কলেজটির সরকারি করার প্রক্রিয়া সম্পন্ন করা হোক। ভালোকে ভালো এবং অবদানকে স্বীকৃতি জানানোর মানসিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
ত‌বে সরকা‌রিকর‌ণে স্থানীয়‌দের দা‌বি জোরা‌লো।

বাংলাদেশ সময়: ১১:২৫:৪২   ৯৩ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
র‌্যাব বিলুপ্তির পর আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ