রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৯, উদ্ধার অস্ত্র ও মাদক

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৯, উদ্ধার অস্ত্র ও মাদক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬



রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৯, উদ্ধার অস্ত্র ও মাদক

গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪১ জন, লালবাগ বিভাগ থেকে ৩৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৭ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৮৬ জন, মিরপুর বিভাগ থেকে ১৩১ জন, গুলশান বিভাগ থেকে ৩৮ জন, উত্তরা বিভাগ থেকে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, পাঁচটি রামদা, দুটি তরবারি, একটি ছোরা, ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেন্সিডিল, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৪৫ বোতল বিদেশি মদ, চারটি মোবাইল ফোন, একটি স্বর্ণের কানের দুল, ৯টি ফুয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, তিনটি ইয়াবা সেবনের প্লাস্টিকের বোতল এবং নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১১:৪৫:৪৬   ৫ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সঙ্গী বারবার দোষ চাপালে কীভাবে সামলাবেন
নবম-দশমের বাংলা সাহিত্য বইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৯, উদ্ধার অস্ত্র ও মাদক
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
২০তম এশিয়ান গেমসের উদ্বোধনে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান
কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজের নাম পরিবর্তনের উদ্যোগে ক্ষোভ
সরিষাবাড়ীতে ট্রাস্ট হাসপাতাল এখন চড়া মূল্যের ক্লিনিক! সেবার নামে ব্যবসা
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ