ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬



ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব তৃতীয়বারের মতো পাস হয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে। ২২০-২০৪ ভোটে পাস হওয়া প্রস্তাবের পক্ষে ডেমোক্র্যাটদের পাশাপাশি সাতজন রিপাবলিকান সদস্যও ভোট দেন।

প্রস্তাবটির মাধ্যমে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে সামরিক অভিযান পরিচালনা এবং মার্কিন সেনা মোতায়েন অব্যাহত রাখার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে।

এর আগে একই ধরনের দুটি উদ্যোগে চারজন রিপাবলিকান ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়েছিলেন। সর্বশেষ ভোটে সেই সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।

এদিকে, কংগ্রেসনাল বাজেট অফিসের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় ইতোমধ্যে ৩৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। সংঘাত অব্যাহত থাকলে প্রতি মাসে ব্যয় প্রায় তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যাপকভাবে প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহারের ফলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এসব মজুত পুনরায় পূরণ করতে কয়েক বছর সময় লাগতে পারে বলে সতর্ক করা হয়েছে।

তবে নিম্নকক্ষে পাস হওয়া এই প্রস্তাবের ভবিষ্যৎ অনিশ্চিত। সিনেটে অনুমোদন পেলেও প্রেসিডেন্ট ট্রাম্প এতে ভেটো দিতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১১:৪২:০৯   ৯২ বার পঠিত  







আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ