ফিরছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফিরছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬



ফিরছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’

হাসি-ঠাট্টা আর তারকাদের আড্ডায় ফের জমবে নেটফ্লিক্স। জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ ফিরছে নতুন মৌসুম নিয়ে।

নতুন মৌসুমের ঘোষণা উপলক্ষে বুধবার প্রকাশ করা হয়েছে অনুষ্ঠানটির টিজার। আগের মৌসুমগুলোর মতো এবারও কপিলের সঙ্গে দেখা যাবে সুনীল গ্রোভার, কিকু শারদা ও কৃষ্ণা অভিষেককে। বিচারকের আসনে থাকবেন অর্চনা পুরান সিং ও নভজ্যোৎ সিং সিধু।

প্রায় দুই মিনিটের টিজারটির মূল ভাবনা ‘হাসি কা ত্যোহার’, অর্থাৎ হাসির উৎসব।
দীপাবলি, নবরাত্রি ও বড়দিনের মতো উৎসবের আবহে সাজানো হয়েছে টিজার। সেখানে নতুন মৌসুমকে হাসি-আনন্দে ভরা বড় এক আয়োজন হিসেবে তুলে ধরা হয়েছে। নভজ্যোৎ সিং সিধুর ঘোষণায়ও এসেছে নতুন মৌসুমের ‘হাসির উৎসব’ শুরুর বার্তা।

নেটফ্লিক্সের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে বলা হয়েছে, ঢোল-নগাড়ার তালে এবার নেটফ্লিক্সে সাজবে ‘হাসি কা ত্যোহার’।

জানা গেছে, আগামী ২৬ সেপ্টেম্বর রাত ৮টা থেকে দেখা যাবে নতুন মৌসুম।

এর আগে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ মৌসুম শুরু হয়েছিল ২০২৫ সালের ২০ ডিসেম্বর। মার্চ পর্যন্ত চলা ওই মৌসুমে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বলিউড ও ক্রিকেট অঙ্গনের একঝাঁক তারকা। তাদের মধ্যে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, বিশ্বকাপজয়ী ক্রিকেটার হারমানপ্রীত কৌর ও জেমিমা রদ্রিগেস, কার্তিক আরিয়ান, অনন্যা পান্ডে, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফ, শহিদ কাপুর ও তৃপ্তি দিমরি।

২০২৪ সালের ৩০ মার্চ নেটফ্লিক্সে প্রথম মৌসুম দিয়ে যাত্রা শুরু করে অনুষ্ঠানটি।
একই বছরের ২১ সেপ্টেম্বর মুক্তি পায় দ্বিতীয় মৌসুম। এরপর ২০২৫ সালের ২১ জুন আসে তৃতীয় মৌসুম।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৪৪   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করা উচিত
ফিরছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ভাঙ্গায় মাইক্রোবাস খাদে, নিহত ১
কর্মচারী সেকেন্দারের দুঃসময়ে মানবিকতার হাত বাড়ালেন সদরপুর সরকারি কলেজের শিক্ষকরা
অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প
অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
নেত্রকোণায় আন্তর্জাতিক ওজোনস্তর দিবস পালিত
তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মেহেন্দিগঞ্জে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ