ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬



ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি নাসের রহমান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, কমিটির সদস্য ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, কমিটির সদস্য জয়নাল আবদিন, শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, এরশাদ উল্লাহ, সুলতানা আহমেদ, মোঃ মাহবুবুর রহমান (বেলাল) এবং মুহাম্মদুল্লাহ অংশগ্রহণ করেন।

আলোচ্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ পরিচিতি পর্বে অংশগ্রহণ করেন। ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থাসমূহের জনবল, দপ্তর সংস্থাসমূহের পরিচতি, কার্যাবলী, মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন এবং মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়।

কমিটি আইন মন্ত্রণালয়ের অধীনস্থ রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করতে প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ নিতে সিদ্ধান্ত গ্রহণ করে।

বৈঠকে উল্লেখ করা হয় ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম সংস্কার ও মেরামত প্রকল্প, ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে ডিজিটালাইজড ভূমি ব্যবস্থাপনা স্থাপন প্রকল্প, সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প এবং সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। কমিটি যেকোনো প্রকল্প গ্রহণে সরকারের রাজস্ব আদায় ও জনগণের সুবিধা বৃদ্ধির বিষয়টি প্রাধান্য দিতে বৈঠকে সুপারিশ করে।

কমিটি ভূমি সংক্রান্ত সেবা কার্যক্রম ত্বরান্বিত করতে মাঠ পর্যায়ের শূন্য জনবল পূরণের পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করে ।

এছাড়াও কমিটি মন্ত্রণালয়ের কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করতে ভূমি ভবন পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করে ।

বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থাসমূহের প্রধানগণসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷

বাংলাদেশ সময়: ০:১২:৫৮   ১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ