র‌্যাব বিলুপ্তির পর আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির

প্রথম পাতা » ছবি গ্যালারী » র‌্যাব বিলুপ্তির পর আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬



র‌্যাব বিলুপ্তির পর আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্তির পর নতুন আইনি কাঠামোর অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ইউনিটটির অভিযান পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের ন্যায়নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক আহসান হাবীব।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এসআরবি সদর দপ্তরে উপস্থিত সদস্যদের সঙ্গে সরাসরি এবং দেশব্যাপী সব ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

এ সময় মহাপরিচালক নতুন আইনের আলোকে এসআরবির সব অভিযান পরিচালনায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে এসআরবি ফোর্সের শুভযাত্রা ঘোষণা করেন।

আহসান হাবীব জানান, নতুন আইনের আলোকে এসআরবির লোগো, পতাকা ও পোশাক পরিবর্তনের কার্যক্রম চলমান রয়েছে। সরকারের অনুমোদনক্রমে শিগগিরই এসব পরিবর্তন বাস্তবায়ন করা হবে। তিনি এসআরবির প্রতিটি সদস্যকে ন্যায়নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে জননিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানান।

এর মাধ্যমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সাধারণ মানুষের পূর্ণ আস্থা অর্জনে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন এসআরবি মহাপরিচালক।

এর আগে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর গেজেট প্রকাশ করা হয়।

এদিকে, বাহিনীর লোগোতে ইংরেজি ‘আরএবি’ অক্ষরগুলো সরিয়ে বসানো হয়েছে ‘এসআরবি’। র‌্যাবের ফেসবুক পেজগুলোর নাম পরিবর্তন করে লেখা হয়েছে এসআরবি। পেজগুলোর প্রোফাইলে নতুন লোগোর ছবি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫১:২১   ১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
র‌্যাব বিলুপ্তির পর আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ