বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সদরপুর উপজেলা প্রবাসী ফোরামের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান অনুদান প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুর উপজেলা প্রবাসী ফোরামের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান অনুদান প্রদান
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬



সদরপুর উপজেলা প্রবাসী ফোরামের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান অনুদান প্রদান

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় আজ সকাল ১০টায় সদরপুর উপজেলা প্রবাসী ফোরামের পক্ষ থেকে পশ্চিম রামনগর প্রাথমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান অনুদান প্রদান করা হয়েছে। উক্ত বিদ্যালয়ের সকল কক্ষের সিলিং ফ্যান চুরি হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের আরামদায়ক পাঠ গ্রহণ নিশ্চিত করতে আজ বৃহষ্পতিবার ফরিদপুর ৪ আসনের সাংসদ শহিদুল ইসলাম খান বাবুলের নির্দেশনায় সদরপুর জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা, জাতীয়তাবাদী কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবিরের সার্বিক সহযোগীতায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী বদরুত জামান (বদু ), আহ্বায়ক, সদরপুর উপজেলা বিএনপি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আবু সেলিম, প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হাওলাদার, মোঃ বাচ্চু বেপারী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদ সজল, উপজেলা যুবদল নেতা তুষার আহমেদ, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাবিদুর রহমানসহ স্কুলের অভিভাবকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা এ সংগঠনের মাধ্যমে অত্র এলাকার গরীব দুঃখি অসহায় মানুষের পাশে থেকে তাদের দুঃখ কষ্ট লঘবে সর্বদা সচেষ্ট থাকেন। এসময় প্রধান অতিথি কাজী বদরুত জামান বদু অত্র স্কুলের প্রধান শিক্ষক কহিনুর আক্তারের হাতে এ অনুদান তুলে দেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। জাতির মেরুদন্ডকে শক্তিশালী করতে পারলে দেশের উন্নয়ন নিশ্চিৎ। তাই সদরপুর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল সমস্যা চিহ্নিত করে তার সমাধান করাই আমার একমাত্র লক্ষ। আমি চাই উপজেলার প্রতিটি শিক্ষার্থী সু-শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশের দ্বায়ীত্ব গ্রহন করবে। তাদের নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। এ বিষয়ে তিনি শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকসহ অত্র এলাকার সকলের সহযোগীতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ২১:১৩:৫৬   ২৩ বার পঠিত