স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সরিষাবাড়ীতে বখাটের ১ বছরের কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সরিষাবাড়ীতে বখাটের ১ বছরের কারাদণ্ড
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬



স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সরিষাবাড়ীতে বখাটের ১ বছরের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত (ইভটিজিং) করার অপরাধে সুজন মিয়া (২৮) নামের এক বখাটে যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল উচ্চ বিদ্যালয়ের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল।

​দণ্ডপ্রাপ্ত সুজন মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলালপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি বেকারি কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী বিদ্যালয়ে যাওয়া-আসার পথে সুজন মিয়া দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত এবং অশালীন অঙ্গভঙ্গি করে আসছিলেন। বৃহস্পতিবার সকালেও ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে পুনরায় হেনস্থার শিকার হয়। পরবর্তীতে সে বিদ্যালয়ে পৌঁছে শিক্ষক ও সহপাঠীদের বিষয়টি বিস্তারিত জানায়।

​ঘটনা শুনে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে স্থানীয় বেকারি কারখানা থেকে অভিযুক্ত যুবককে ধরে এনে বিদ্যালয়ে আটকে রাখেন এবং উপজেলা প্রশাসন ও পুলিশকে খবর দেন।

​ খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি ঘটনার সত্যতা যাচাই ও প্রমাণ পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধির ১৮৬০-এর ২৯৪ ধারায় সুজন মিয়াকে ১ বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন। রায় ঘোষণার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাজাপ্রাপ্ত সুজনকে জামালপুর জেলা কারাগারে পাঠিয়ে দেয়।

​এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল জানান, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে জেলা ও উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। ইভটিজিং বা যেকোনো ধরণের নারী হেনস্থার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১:১৭:১৪   ৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সরিষাবাড়ীতে বখাটের ১ বছরের কারাদণ্ড
সদরপুর উপজেলা প্রবাসী ফোরামের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান অনুদান প্রদান
সদরপুরে আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ