যাত্রা বিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মঈন খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » যাত্রা বিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মঈন খান
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬



যাত্রা বিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মঈন খান

জার্মানি যাওয়ার পথে স্বল্প সময়ের যাত্রা বিরতিতে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিমানবন্দরে প্রায় পৌনে এক ঘণ্টা অবস্থান শেষে একটি চার্টার্ড ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন ভুটানের প্রধানমন্ত্রী।

তার এই সংক্ষিপ্ত যাত্রা বিরতিতে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৩১   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
অস্কারে প্রতিনিধিত্বের দৌড়ে বাংলাদেশের ৫ সিনেমা
বর্তমান সময়ে ভয়াবহ চ্যালেঞ্জগুলোর একটি মাদক : প্রতিমন্ত্রী টুকু
ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
ব্যারিস্টার রাজ্জাকের সেই বিবৃতি ২০১৬ সালে স্বাক্ষর হলে জামায়াতের অনেক প্রশ্নের সমাধান হতো: আইনমন্ত্রী
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
জাতীয় গ্রিডে কাল যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
যাত্রা বিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মঈন খান
ধর্ষণ ও মাদকবিরোধী মানববন্ধন থেকে জামালপুরে ছাত্রলীগ নেতা আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ