
জামালপুর প্রতিনিধি : জামালপুরে মাদারগঞ্জ উপজেলার ৬ নম্বর আদারভিটা ইউনিয়নের বাজিতপাড়া বাজারে ধর্ষণ, মাদক ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- আদারভিটা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিপু এবং একই ইউনিয়নের ছাত্রলীগের সক্রিয় সদস্য মিরাজ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজিতপাড়া বাজারে সামাজিক অপরাধ, ধর্ষণ ও মাদকের বিস্তার রোধে সাধারণ ও সচেতন নাগরিকদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে স্থানটি থেকে ওই দুই ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। ঘটনাটির সার্বিক তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৪:০৯:১২ ২ বার পঠিত