প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬



প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু আজ (১৮ সেপ্টেম্বর) ভোর পাঁচটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন হার্ট ফেইলিউর, লিভার সিরোসিস, ফুসফুসে পানি, নিউমোনিয়া, ডায়াবেটিস, প্রেসার ও কিডনির জটিলতাসহ নানা রোগে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি আবু সাউদ মাসুদ এবং সাধারণ সম্পাদক আফজল হোসেন পন্টিসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আইসিইউতে চিকিৎসা শেষে তিনি গ্রামের বাড়িতে যাবার ইচ্ছা পোষণ করলে তাঁর বোন তাঁকে জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ে যান। আজ বাদ জুমা বাড়ি সংলগ্ন মাদ্রাসা মসজিদে জানাজা শেষে পৌর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

চিরকুমার এই সাংবাদিক ৭৩ বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এই প্রবীণ সাংবাদিকের দুই মাসের অধিক সময় ধরে চলমান আইসিইউসহ বিভিন্ন হাসপাতালের যাবতীয় সকল ব্যয় বহন করেছে। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:৪২   ১৩০ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু
কপ৩১ সম্মেলনে অনুদানভিত্তিক কার্যকর সহায়তা চাইবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ