নারায়ণগঞ্জে ৩০০ ফিট এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট: ১১ মামলা, ৬ জন আটকসহ মাদক ও অস্ত্র উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ৩০০ ফিট এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট: ১১ মামলা, ৬ জন আটকসহ মাদক ও অস্ত্র উদ্ধার
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬



নারায়ণগঞ্জে ৩০০ ফিট এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট: ১১ মামলা, ৬ জন আটকসহ মাদক ও অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে রূপগঞ্জ থানাধীন ৩০০ ফিট এলাকায় একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে জেলা পুলিশ।

১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০.০০ ঘটিকা হতে দিবাগত রাত ০১.০০ ঘটিকা পর্যন্ত এই চেকপোস্ট পরিচালিত হয়। নারায়ণগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সন্দেহভাজন বিভিন্ন যানবাহন যেমন—মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয় এবং গাড়ির বৈধ কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন না থাকায় ট্রাফিক আইনে মোট ১১টি গাড়ির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক জরিমানা করা হয়।

এছাড়া তল্লাশির একপর্যায়ে ৩ বোতল হুইস্কি (বিদেশি মদ) ও ১টি সামুরাইসহ মোট ৬ জনকে আটক করা হয়। অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উক্ত চেকপোস্ট পরিচালনা ও পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন—

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)

সহকারী পুলিশ সুপার (গ সার্কেল)

অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা

অফিসার ইনচার্জ, ডিবি

সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯:০১:১৬   ১০৪ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু
কপ৩১ সম্মেলনে অনুদানভিত্তিক কার্যকর সহায়তা চাইবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ