![]()
সদরপুর ফরিদপুর ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে ব্যাটারী বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাক চালক ও হেলপার সহ ৩ জন মারাত্মক আহত হয়েছে। দুর্ঘটনার সময় তোরা কে থাকা ব্যাটারিগুলো ও ট্রাকের সামনের অংশ ২৫ ফিট দূরত্ব চলে যায়। দুর্ঘটনার সময় ট্রাকের সামনে অংশ ৩০ ফিট দুরে আচড়ে পড়ে ময়লার ভাগাড়ে পরিণত হয়।
আজ সকাল (১৯ সেপ্টেম্বর) সাড়ে আটটার দিকে ভাঙ্গা - মাওয়া- ঢাকা এক্সপ্রেসওয়ের ঢাকামুখি লেনে মালীগ্রাম ফ্লাইওভারের উপরে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হল, হবিগঞ্জ জেলার সোহেল মিয়ার পুত্র রফিক (২৮) ও একই জেলার আজিজ মিয়ার পুত্র মমিন আলী(২৬) ও অজ্ঞাত মোটরসাইকেল চালক।
দুইজনকে ভাঙ্গা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় শিবচর হাইওয়ে থানার এসআই মুনতাসীর জানান, ব্যাটাই বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে রেলিঙের সাথে সজোরে ধাক্কা লাগে। এসময় ট্রাকটি দুমড়ে মুচড়ে খণ্ডবিখণ্ড হয়ে যায়।
এ সময় ট্রাকে থাকা চালক,হেলপার এবং সড়কে থাকা এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১২:৫৭:০৫ ৩২ বার পঠিত