ডাসারে প্রবাসীর ৬০ শতাংশ জমির ধান বিষাক্ত দিয়ে ধ্বংস, থানায় অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডাসারে প্রবাসীর ৬০ শতাংশ জমির ধান বিষাক্ত দিয়ে ধ্বংস, থানায় অভিযোগ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬



ডাসারে প্রবাসীর ৬০ শতাংশ জমির ধান বিষাক্ত দিয়ে ধ্বংস, থানায় অভিযোগ

​কালকিনি প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলায় ইতালি প্রবাসী মেনাজুল আকনের ৬০ শতাংশ জমির ধান বিষ প্রয়োগে পুড়িয়ে বিনষ্ট করার অভিযোগ উঠেছে। গত ১৭ সেপ্টেম্বর সকালে উপজেলার উত্তর ধূয়াসার এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহিম মাতুব্বরের বিরুদ্ধে শনিবার ডাসার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর স্ত্রী মিম আক্তার।

ক্ষতিগ্রস্ত পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর সকালে উত্তর ধূয়াসার মৌজায় অবস্থিত প্রবাসীর ৬০ শতাংশ ধানের জমিতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেন দক্ষিণ ধূয়াসার এলাকার মানিক মাতুব্বরের ছেলে ইব্রাহিম মাতুব্বর। পরদিন ১৮ সেপ্টেম্বর সকালে প্রবাসীর স্ত্রী মিম আক্তার জমিতে গিয়ে দেখতে পান পুরো ক্ষেতের ধান পুড়ে নষ্ট হয়ে গেছে।

ভুক্তভোগী মিম আক্তার জানান, অভিযুক্ত ইব্রাহিম মাতুব্বরের সঙ্গে তাদের আগে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না এবং তার জমিও তাদের সংলগ্ন নয়। অন্য কারও প্ররোচনায় পড়ে সে এই জঘন্য অপরাধ ঘটিয়েছে বলে তারা ধারণা করছেন। ভবিষ্যতে অভিযুক্ত ব্যক্তি পরিবারের আরও বড় কোনো ক্ষতি করতে পারে—এমন আশঙ্কায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবারটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ডাসার থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) সোলায়মান মাহমুদ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:২৮:৪৭   ১৯ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
গাছের চারা পেল কালকিনির নবজাতকরা
ডাসারে প্রবাসীর ৬০ শতাংশ জমির ধান বিষাক্ত দিয়ে ধ্বংস, থানায় অভিযোগ
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ব্যাটারী বোঝাই ট্রাকের রেলিঙের ধাক্কা আহত-৩
কালাচ সাপকে দাঁড়াশ ভেবে ধরতে গিয়ে প্রাণ গেল ওঝার
জামালপুরে মধ্যরাতে যুবলীগের মশাল মিছিল
জামালপুরে ইয়াবাসহ দুই নারী আটক
সদরপুরে এক কেজি গাঁজাসহ কালাম ফকির আটক
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ